ধামইরহাটে ভোক্তা অধিকার রক্ষায় মোবাইল কোর্টে জরিমানা
ভোক্তা অধিকার রক্ষায় মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য রাখার দায়ে মুদি দোকানের জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার টিএন্ডটি মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ। পেশকার মেহেদী হাসান জানান, এস আই মাসুদ রানার নেতৃত্বে পুলিশ প্রশাসনের সহযোগীতায় হান্নান স্টোর তৌহিদুর রহমান স্টোর রবিউল স্টোরে তল্লাশি চালিয়ে মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য রাখার দায়ে ভোক্তা সংরক্ষন আইন ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারা লংঘনের দায়ে হান্নান স্টোরের ৩ হাজার টাকা, তৌহিদুর স্টোরের ২৫০০ টাকা ও রবিউল স্টোরের ২৫০০ টাকা জরিমানা করেন। বিগত ৩ মাসে ৫৫ টি মামলায় বিভিন্ন মোবইল কোর্ট পরিচালনা করেন এবং বিভিন্ন অপরাধে ৭০ শহস্রাধিক টাকা জরিমানা আদায় করেন এবং৩০ জন মাদক সেবিকে বিভিন্ন মেয়াদে সাজা দেন।মোবাইলকোর্ট পরিচালনা বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ বলেন, "মোবাইল কোর্টের মাধ্যমে ক্রেতা বিক্রেতাদের মধ্যে একদিকে সচেতনতা সৃষ্টি হয়, অপরদিকে সাধারন ভোক্তাদের অধিকার সংরক্ষন হয়।"
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন