ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সিরাজগঞ্জের মহাসড়কে আজও ২০ কিলোমিটার যানজট


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৮-৩-২০২২ সকাল ৯:৩৭

ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কে আজও অন্তত ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) ভোর থেকে সয়দাবাদ থেকে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় থেমে থেমে চলছে বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মহাসড়কে চারলেন নির্মাণ ও নলকা সেতুর সংস্কার কাজ চলমান থাকায় ১৫ মার্চ (মঙ্গলবার) ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এরপর থেকে সড়কে যানবাহনের ধীরগতির কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় যা শুক্রবার পর্যন্তও স্বাভাবিক হয়নি। এতে করে যাত্রী-চালক ও ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়ছেন।

ঢাকাগামী এক ট্রাকচালক জানান, বগুড়া থেকে কাঁচাপণ্য নিয়ে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় পৌঁছানোর পর থেকে সড়কে ধীরগতি ও যানজটের সৃষ্টি হচ্ছে। পরে বাধ্য হয়ে কামারখন্দ আঞ্চলিক সড়ক দিয়ে কড্ডা মোড়ে পৌঁছাই। সেখান থেকেও সয়দাবাদ পর্যন্ত যানজট। সড়কেই ঘণ্টার পর ঘণ্টা কেটে যাচ্ছে। সঠিক সময়ে পণ্যগুলো পৌঁছাতে না পারলে লোকসান গুনতে হবে।

রাজশাহীগামী সোনারতরী এক্সপ্রেসের এক যাত্রী জানান, বঙ্গবন্ধু সেতু অতিক্রম করে কিছুটা পথ আসার পর থেকে যানজটে পড়ে আছি। ১০ মিনিটের সড়ক অতিক্রম করতে লাগছে দুই ঘণ্টা। কখন বাড়ি পৌঁছবো ঠিক নেই।

কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, মহাসড়কের চারলেন নির্মাণ ও নলকা সেতুর সংস্কার কাজ চলমান থাকায় একলেন দিয়েই ঢাকা ও উত্তরবঙ্গগামী যানবাহন চলাচল করাতে হচ্ছে। এতে সয়দাবাদ থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত উভয় লেনে যানজটের সৃষ্টি হচ্ছে।

তিনি আরো জানান, যানজট নিরসনে পুলিশ কাজ করছে। আগামী দুই-তিন দিনের মধ্যে নলকা সেতুর কাজ কিছুটা সম্পন্ন হলে যানবাহন চলাচল স্বাভাবিক হবে।

জামান / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার