সরবরাহ বাড়লেও আগের দামে বিক্রি হচ্ছে ভোজ্যতেল
রাজধানীর বাজারে ভোজ্যতেলের সরবরাহ বাড়লেও বিক্রি হচ্ছে আগের দামেই। প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৬৮ টাকায়। এছাড়া রাজধানীর বাজারে চলতি সপ্তাহে নতুন করে বেড়েছে সব ধরনের মুরগির দাম। ব্রয়লার মুরগির দাম এ সপ্তাহে কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়ে ১৬৫ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। একই সাথে বেড়েছে বেড়েছে কাঁচামরিচ, শসা এবং টমেটোর দাম। তবে কমেছে গ্রীষ্মকালীন সবজির দাম।
বাজারে করলা ৮০, পটল ১০০, সিম ৪০ -৫০, চিচিঙ্গা ৬০, বেগুন ৬০ -১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া গরুর মাংস ৬৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
গত কয়েকদিন ধরেই চট্টগ্রামের পতেঙ্গায় তেল খালাসের নির্ধারিত ডলফিন জেটি ও রিভার মুরিং জেটিতে বিভিন্ন কোম্পানির তেল নিয়ে ভিড়ছে একের পর এক অয়েল ট্যাংকার। এর মধ্যে তেল আমদানি ও বাজারজাতকারক প্রতিষ্ঠান সিটি গ্রুপেরই আমদানি করা ১০ হাজার মেট্রিক টন তেল খালাস করে ফিরে গেছে এমটি প্যাসিফিক রুবী নামের একটি অয়েল ট্যাংকার। আগামী ২০ মার্চ সিটি গ্রুপের জন্য ১৫ হাজার মেট্রিক টন তেল নিয়ে আসবে অপর জাহাজ এমটি পাইওনিয়ার।
এদিকে, চট্টগ্রাম বন্দরে বিভিন্ন কোম্পানির ভোজ্যতেলের আমদানি বাড়ায় বাজারেও তেলের সরবরাহ বাড়িয়ে দিয়েছে কোম্পানিগুলো। বর্তমানে বাজারে ভোজ্যতেলের সরবরাহ অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে।
বাজারে ভোজ্যতেলের সরবরাহ বেড়ে যাওয়া এবং দাম প্রসঙ্গে সিটি গ্রুপের জেনারেল ম্যানেজার বিশ্বজিৎ সাহা জানান, গত বুধবার (১৬ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত পতেঙ্গা টার্মিনাল থেকে ২ লাখ ১৪ হাজার লিটার তেল ডেলিভারি দিয়েছে সিটি গ্রুপ। সরকারের বেঁধে দেয়া দামে যে কোনো প্রতিষ্ঠান এখন মিল থেকেই তেল ডেলিভারি নিতে পারবে। আপাতত তেলের সরবরাহ বাড়লেও দাম খুচরা পর্যায়ে কমছে না বলেও জানান সিটি গ্রুপের এই কর্মকর্তা।
শুক্রবার (১৮ মার্চ) রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল ও নিউমার্কেট এলাকার পাইকারি ও খুচরা বাজারে দেখা গেছে, সরকারের নির্ধারিত মূল্যে এক লিটারের বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৬৮ টাকায়, দুই লিটার ৩৩৪ টাকায় এবং পাঁচ লিটার বিক্রি হচ্ছে ৭৯৫ টাকায়।
জামান / জামান
দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত
সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিকের কুপন রেট ঘোষণা
৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
উৎপাদনে ফিরেছে আরএকে সিরামিকসের লাইন-৩
বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশ
পুঁজিবাজারে আতঙ্ক সৃষ্টি করে বিনিয়োগকারীদের শেয়ার হাতিয়ে নেওয়ার অভিযোগ
প্রয়াত উদ্যোক্তা বাবার পৌনে ৩১ লাখ শেয়ার পাচ্ছেন ছেলে-মেয়ে
নতুন আমদানি নীতি চালু করলো সরকার
রিমার্কের পণ্য কিনে লাখ টাকা জয় মুন্সিগঞ্জের রাজনের
১ সেপ্টেম্বর থেকে প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন গ্রাহকরা
সিটি ব্যাংকের পরিচালক বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার
সোনার ভরি ছাড়াল দুই লাখ ৪৭ হাজার টাকা