আক্কেলপুরে মাজারের সংঘর্ষ : নারীসহ আহত-৩
জয়পুরহাটের আক্কেলপুরে মাজারের ছিন্নি নিয়ে সংঘর্ষে তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার রাতে উপজেলার সোনামুখী ইউনিয়নের চকবিজলি গ্রামে ঘটেছে।
আহতরা হলেন চকবিজলি গ্রামের আব্দুল লতিফের স্ত্রী খালেদা বেগম (২৫) এবং মোজাম্মেল হকের দুই ছেলে সুইট(৪৫) ও মতিন (৩৫)।
আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ওই এলাকার স্থানীয় এক মাজারের বাৎসরিক ওরসে ছিন্নির আয়োজন করা হয়। ছিন্নি বিতরণের সময় একই এলাকার দিদারের পরিবারের সদস্যরা জানালা দিয়ে ছিন্নি বিষয়ে বকাবকি করলে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে ঘটনা স্থলেই তিন জন গুরুত্বর আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করায়।
আহত খালেদা বেগম জানায়,‘ দিদারের পরিবারের সদস্যরা জানালা দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। প্রতিবাদ করায় দিদারসহ তার ছেলে নাঈম, সাইদ, সাকিল ও স্ত্রী সাফিয়া রড এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে আমরা তিনজন আহত হই।’
এ বিষয়ে দিদারের বাড়িতে গিয়ে কেউ না থাকায় কথা বলা সম্ভব হয়নি।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন,‘ এ থানায় এখনও কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
এমএসএম / এমএসএম
বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ
আদমদীঘিতে সাজাপ্রাপ্তসহ দুই জন গ্রেপ্তার
পাঁচবিবিতে গবাদি পশু বিতরণ
বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক নিবন্ধন সভা অনুষ্ঠিত।
রায়পুরে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার উপস্থিতি ঘিরে বিতর্ক
হাকিমপুরে মাদক সেবনের দায়ে ২ জন ও বহনের দায়ে ১ জন আটক
মোবাইলে খেলা দেখতে গিয়ে খালে পড়ে মৃত্যু, দুই দিন পর ভেসে উঠল লাশ
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাড়ে চার বছরে ২,২০১ নরমাল ডেলিভারি
বাঘায় মাদক ও বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার ২
বড়লেখায় 'কৃষক কার্ড' বাস্তবায়নের তথ্য সংগ্রহের উদ্বোধন
সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ‘গেন্দি’ ১০৩ পিস ভারতীয় ইয়াবাসহ গ্রেফতার
চট্টগ্রামে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু: পিটিয়ে হত্যার অভিযোগ, মূল অভিযুক্ত গ্রেপ্তারের দাবি পরিবারের