ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

পেরুর কাছে কলম্বিয়ার লজ্জার হার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-৬-২০২১ দুপুর ১০:৫১

খেলার শুরুতেই পিছিয়ে পড়েছিল। দ্বিতীয়ার্ধে সমতায় ফিরলেও আত্মঘাতী গোলে পেরুর বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছে কলম্বিয়া। ফলে ব্রাজিলকে টপকে শীর্ষে ওঠার সুযোগটি কাজে লাগাতে পারেনি তারা।

কোপা আমেরিকায় স্তাদিও অলিম্পিকো পেদ্রো লুদোভিকো স্টেডিয়ামে ম্যাচের ১৭তম মিনিটে সার্জিও পেনার গোলে এগিয়ে যায় পেরু। এই ব্যবধান ধরে রেখে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য আক্রমণে ধার বাড়ায় কলম্বিয়া।

পেনাল্টি থেকে ৫৩তম মিনিটে দলকে সমতায় ফেরান মিগুয়েল বোরহা। তবে ৬৪তম মিনিটে কপাল পুড়ে তাদের। ডিফেন্ডার ইয়েরি মিনার আত্মঘাতী গোলে ফের পিছিয়ে পড়ে কলম্বিয়া। বাকি সময় চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি তারা। এই জয়ে ‘এ’ গ্রুপে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তালিকার তিনে উঠে এসেছে পেরু।

এই পরাজয়ের ফলে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরেই থাকতে হচ্ছে কলম্বিয়ানদের। অথচ ম্যাচটি জিতলে ৭ পয়েন্ট নিয়ে ব্রাজিলকে (৬) টপকে তারাই বসতো শীর্ষে। অন্যদিকে আসরে নিজেদের প্রথম জয়ে তিন নম্বরে উঠে এসেছে পেরু।

প্রীতি / প্রীতি

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড