ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কেটে হলিডে ইনের যাত্রা শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৩-২০২২ দুপুর ১২:২১

বাংলাদেশে পুরোদমে চালু হলো বিশ্বের অন্যতম ব্র্যান্ড হলিডে ইন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে গত বৃহস্পতিবার রাজধানী ঢাকায় যাত্রা শুরু করেছে হোটেল হলিডে ইন ঢাকা সিটি সেন্টার। বৃহস্পতিবার  ১০২ পাউন্ড কেক কেটে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

এ দিন সন্ধ্যায় আন্তর্জাতিক মানের হোটেল হলিডে ইন ঢাকা সিটি সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কিংবদন্তি সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, মরিয়ম গ্রুপের পরিচালক প্রিন্স মোহাম্মদ আরাফ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমএম ইকবাল আহমেদ, ব্যবসায়ী লায়ন এম কে বাশার, হোটেল হলিডে ইনের জেনারেল ম্যানেজার নিবেদিতা আভাস্তি, হাবিব হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলম আহমেদ ও দ্য হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মালিক আলম আহমেদ।

রেজওয়ানা চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের এই বিশেষ দিনে যাত্রা শুরু করলো হোলিডে ইন। এছাড়া আজ দোল পূর্নিমা। পুর্ন চাদের নিচে ছাদের উপর এমন সুন্দর পরিবেশে শুরু হলো এই হোটেলের যাত্রা। আশা করি, এই হোটেলের যাত্রা এমনই সুন্দর হবে।

নিবেদিতা আভাস্তি বলেন, আমরা যখন এই প্রকল্পের কাজ শুরু করি তখন করোনা এসে পরে। আমাদের ম্যানেজিং ডিরেক্টর স্যারের অক্লান্ত পরিশ্রম ও অনেক চেষ্টার পরে আজ আমরা এই হোটেলের কার্যক্রম চালু করতে পারায় অনেক খুশি। বঙ্গবন্ধুর জন্মদিনে আমাদের যাত্রা শুরু হলো। আমরা চেষ্টা করবো দেশ বিদেশের সকল অতিথিদের মন জয় করে সামনের দিকে এগিয়ে যাওয়ার।

হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের স্বত্বাধিকারী ও হাবিব হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলম আহমেদ বলেন, আমাদের উদ্দেশ্য হলো বিশ্ববিখ্যাত আইএইচজির মাধ্যমে বাংলাদেশে বিদেশি অতিথিদের বিশ্বমানের সর্বোচ্চ সেবা দেওয়া। হোটেলের ১৮৭টি আধুনিক গেস্টরুম থেকে দৃষ্টিনন্দন হাতিরঝিল সম্পূর্ণ দেখা যায়।

দ্য হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মালিক আলম আহমেদ বলেন, অতিথিদের অভূতপূর্ব অভিজ্ঞতা দিতে হোটেলটি বদ্ধপরিকর। আমাদের লক্ষ্য ফ্যামিলি ওরিয়েন্টেড ব্র্যান্ডের মাধ্যমে ব্যক্তিগত ভ্রমণকারীদের সর্বোত্তম সেবা দেওয়া।

সাদিক পলাশ / জামান

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন

মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক

টানা তৃতীয় দফা কমলো সোনার দাম

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে