ইবিতে ‘ট্রেইনিং অন লিডারশিপ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তরুণদের দক্ষ ও নেতৃত্বসম্পন্ন করে গড়ে তুলতে ‘ট্রেইনিং অন লিডারশিপ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এই আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’। বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬নং কক্ষে ১৭ ও ১৮ মার্চ দিই দিনব্যাপী কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারুণ্য’র উপদেষ্টা প্রফেসর ড. শাহজাহান মন্ডল। অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ আইন কমিশনের সচিব জনাব আতোয়ার রহমান। এসময় সংগঠনটির সভাপতি সাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাদিয়া আফরিন খান, সাবেক সহ-সভাপতি ওয়াহেদ আলীসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন রাফায়েত আরা রিতু, কামরুল ইসলাম রিপন ও তৃশা। এসময় অংশগ্রহণকারী ৩৫ জন সদস্যকে সার্টিফিকেট প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. শাহজাহান মন্ডল বলেন, তারুণ্য’র এই আয়োজন ইতিবাচক নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ‘তারুণ্য’ ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ২০০৯ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠার পর থেকে রক্তদান কর্মসূচি, বৃদ্ধাশ্রমে সহায়তা, সচেতনামূলক সেমিনার, শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, তারুণ্য লাইব্রেরি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, লিডারশিপ ও প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণসহ বিভিন্ন ধরণের জনকল্যাণমুলক কর্মকান্ড পরিচালনা করে আসছে সংগঠনটি।
এমএসএম / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য