ইউপি নির্বাচনে বিরোধের জের ধরে কৃষক দম্পতিকে কুপিয়ে জখম
সম্প্রতি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বিরোধের জের ধরে নড়াইলের কালিয়ায় এক কৃষক দম্পতিকে খুনের উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে চাঁচুড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী তৌরুত মোল্যা ও তার সহযোগীরা।
আশঙ্কাজনক অবস্থায় কৃষক ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়। শনিবার (১৯ মার্চ) সকালে উপজেলার চাঁচুড়ী গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হলেন চাঁচুড়ী গ্রামের প্রয়াত সিদ্দিক মোল্যার ছেলে জান্নাত মোল্যা (৪৫) ও তার স্ত্রী শীলা বেগম (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর ২৮ নভেম্বর উপজেলার চাঁচুড়ি ইউপি নির্বাচনে তৌরুত মোল্যা বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে জান্নাত মোল্যা তৌরুত মোল্যার প্রতিপক্ষ প্রার্থীর পক্ষে কাজ করেন। সেই বিরোধের জের ধরে শনিবার সকাল ৭টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জান্নাত মোল্যার বসত বাড়িতে দু'পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তৌরুত মোল্যা, রেজওয়ান মোল্যা, আসলাম মোল্যা, সেকেন মোল্যা,মুন্না মোল্যা ও আব্দুল্লাহ মোল্যাসহ একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে জান্নাত মোল্যাকে ধাওয়া দেয়। এ সময় স্বামীকে রক্ষায় স্ত্রী শীলা বেগম এগিয়ে গেলে তাকে কোপানো শুরু করে।
তখন জান্নাত মোল্যা স্ত্রীকে রক্ষায় এগিয়ে গেলে হামলাকারীরা তাকেও কুপিয়ে রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে জান্নাত মোল্যার স্ত্রী শীলা বেগমের মাথা, বাম হাত ও তলপেটে গুরুতর কাটা জখম হয়। এছাড়া জান্নাতের মাথা, কাঁধ ও হাতে মারাত্নক জখম হয়। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর ও পরে খুমেক হাসপাতালে পাঠায়।
জান্নাত মোল্যা অভিযোগ করেন, গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তৌরুত মোল্যার বিরোধিতা করার পর থেকে প্রভাবশালী যুবলীগ নেতা ও তার লোকজন দীর্ঘদিন ধরে আমাদের ওপর নানাভাবে অন্যায়-অত্যাচার করে আসছেন। এরই ধারাবাহিকতায় তুচ্ছ ঘটনায় শনিবার সকালে তৌরুত মোল্যার নেতৃত্বে হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আমার অন্তঃসত্ত্বা স্ত্রী ও আমি রক্তাক্ত জখম হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত তৌরুত মোল্যা বলেন, একটি তুচ্ছ ঘটনায় পারিবারিক বিরোধে সংঘর্ষ বাধলে আমি সেখানে ঠেকাতে গিয়েছিলাম মাত্র। এক্ষেত্রে আমি কোন পক্ষাবলম্বন করিনি। এ বিষয়ে কালিয়া থানার পরিদর্শক (তদন্ত) রতনুজ্জামান বলেন,ঘটনার পরপরই হামলাকারীরা পালিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে হামলায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।
এমএসএম / জামান
৭০ কোটি টাকার বাজেট ঘোষণা টুঙ্গিপাড়া পৌরসভার
সুনামগঞ্জে সিয়ামের চুরি হওয়া সিএনজি ১ মাসেও উদ্ধার হয়নি, পরিবারে হতাশা
বোদা পৌরসভার ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা
পাঁচবিবিতে মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি
রাজশাহীতে ‘Run for Padma’র সংবাদ সম্মেলন
কুড়িগ্রামে ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ
বিলাইছড়ি উপজেলায় নবাগত ইউএনও'র যোগদান
কিংবদন্তী জননেতা সালাহউদ্দিন আহমদ এর জন্মদিনে চলচ্চিত্রকার মাহমুদ দিদারের লেখা
সুন্দরবন থেকে ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে লংমার্চ ফর ফরেস্ট কর্মসুচি পালন
মানিকগঞ্জে চরাঞ্চল থেকে আবারো রাছেল ভাইপার উদ্ধার
আদমদীঘিতে ৪২ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার-২
নালিতাবাড়ীতে ৫টি এতিমখানায় ক্যাপিটেশন গ্র্যান্টের চেক বিতরণ
পদ্মা চর, বালু মহল দখলকে কেন্দ্র করে ৯ মাসে ৮টি হত্যাকান্ড
Link Copied