কালীগঞ্জে পৃথক ঘটনায় দুই নারীর মৃতদেহ উদ্ধার
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় দুই এলাকা থেকে এক নারীর মৃতদেহ এবং এক নারীর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯মার্চ) সকালে কালীগঞ্জ উপজেলায় দলগ্রাম ইউনিয়নের উত্তর দলগ্রাম ও মদাতী ইউনিয়নের উত্তর মুশরত মদাতী এলাকা থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সকালে উপজেলার দলগ্রাম ইউনিয়নের উত্তর দলগ্রামে যৌতুকের টাকার জন্য স্বামী ও শ্বশুর-শাশুড়ির নির্যাতনের শিকার হয়ে ফারিয়া বেগম (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী সুজন মিয়া (৩০) ও তার বাবা শাহাজাহান আলী এবং মা ফরিফা বেগম বাড়িতে লাশ রেখে পালিয়ে যায়। পরে খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করেন থানায় নিয়ে আসে।
এদিকে উপজেলার মদাতী ইউনিয়নের উত্তর মুশরত মদাতী এলাকা থেকে রূপালী খাতুন (২৫) নামে এক নারীর মৃতদেহ সুপারি বাগান থেকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তিনি উত্তর মুশরত মদাতী ৬নং ওয়ার্ডের রফিকুল ইসলামের মেয়ে। নিহত ওই নারী তালাকপ্রাপ্ত হয়ে বাবা বাড়িতে বসবাস করে আসছেন।
তার মা আঞ্জুআরা বলেন, রাতে মেয়েসহ নামাজ পড়ে ঘুমিয়ে পড়ি। সে কখন উঠে বাগানবাড়িতে গেছে এটা আমি বলতে পারি না। সকালবেলা তাকে খুঁজতে গিয়ে দেখি সে বাগানে মৃত অবস্থায় পড়ে আছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল পৃথক দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে আছি। তবে বাড়ির অদূরে কিভাবে সে সুপারি বাগানে অগ্নিদগ্ধ হয়ে ওই নারী মৃত্যু হলো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো জানান, লালমনিরহাট থেকে একটি টিম ঘটনাস্থালে এসে অগ্নিদগ্ধ ওই নারীর মৃতদেহ উদ্ধার করবে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied