পাবনায় টিসিবির পণ্য পাবে দেড় লাখ পরিবার
পবিত্র রমজান উপলক্ষে স্বল্পমূল্যে টিসিবির পণ্য পাবে পাবনার দেড় লাখ পরিবার। সুবিধাভোগীদের কাছে পণ্য পৌঁছে দিতে তালিকা তৈরি করা হয়েছে। পণ্যের প্যাকেজিংসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। গতকাল শনিবার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম নিয়ে এক সংবাদ সম্মেলণে এ তথ্য জানান। আজ রোববার পানায় তালিকাভুক্ত সুবিধাভোগীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে পণ্য বিতরণ করা হবে বলে জানান তিনি।
প্রেস বিফিংয়ে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আপরোজা আকতার, পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) তাহমিনা আকতার রেইনাসহ অনেকে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সারাদেশে পণ্য বিক্রি শুরু করছে টিসিবি। আজ ২০ মার্চ থেকে পাবনায় এই পণ্যের আনুষ্ঠানিক বিক্রি শুরু হবে। পাবনার ৯ উপজেলায় তালিকাভুক্ত কার্ডসহ ১ রাখ ৪৫ হাজার ৬৯৭ সুবিধাভোগী কার্ডের মাধ্যমে এই পণ্য পাবেন। ২০৫টি পয়েন্টে এসব পণ্য দেয়া হবে।
প্রতিটি সুবিধাভোগী পরিবার পাবে ২ কেজি চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল। দ্বিতীয় ধাপে রমজানে আরো একবার পণ্য সরবরাহ করা হবে। প্রতিটি প্যাকেজের দাম পড়বে ৪৮০ টাকা। দ্বিতীয় ধাপে একটি পরিবারকে ২ কেজি চিনি, মসুর ডাল, সয়াবিন তেল এবং ২ কেজি ছোলা দেয়া হবে। জেলায় ৩০ জন ডিলারের মাধ্যমে এসব পণ্য বিক্রয় হবে।
পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন জানান, টিসিবি থেকে পণ্য এনে জেলা প্রশাসনের মাধ্যমে প্যাকেজ করে টিসিবি ডিলারদের দেয়া হবে। ডিলাররা নির্দিষ্ট স্থানে সুবিধাভোগীদের কাছে পণ্য পৌঁছে দেবেন।
জেলা প্রশাসক আরো জানান, টিসিবির পণ্য সরবরাহে যে কোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর
হিলিতে শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার
পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া সেই আলোচিত আসামি আবুল কাশেম ফের গ্রেফতার
কুড়িগ্রামে পূজামন্ডপ পরিদর্শন করে এসআরবি-১৩ এর প্রেস ব্রিফিং
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ