ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ওয়েলসকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ইতালি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-৬-২০২১ দুপুর ১১:১২

উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে ‘এ’ গ্রুপের খেলায় ওয়েলসকে ১-০ গোল ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে উঠেছে ইতালি। এদিকে ম্যাচ হারলেও ইতালির সঙ্গে গ্রুপ রানারআপ হয়ে সেরা ষোলোতে জায়গা করে নিয়েছে গ্যারেথ বেল বাহিনী।

এদিন ম্যাচের শুরুতে দুদলের খেলা ছিল অনেকটা ধীর গতির। এর মধ্যেই ১৬তম মিনিটে আচমকা গোল খেতে বসেছিল ওয়েলস। তবে রাফায়েল তোলোইয়ের কোনাকুনি শটে বল মাত্তেও পেস্সিনার পায়ে লেগে গোলরক্ষক বরাবর গেলে কোনো বিপদ হয়নি।

এরপর ২৫ মিনিটে কম করে হলেও ইতালির চারটা আক্রমণ সামলেছে ওয়েলস রক্ষণ, ২৭ মিনিটে অ্যারন রামসের কল্যাণে ইতালীয় বিপদসীমায় প্রথম বলার মতো ত্রাসটা ছড়ায় ওয়েলস। প্রথমার্ধে সেটাই ছিল ওয়েলশম্যানদের সবেধন নীলমণি।

ম্যাচের জয়সূচক একমাত্র গোলটি এসেছে ৩৯তম মিনিটে। এ সময় ডান দিক থেকে মার্কো ভেরাত্তির নেওয়া নিচু ফ্রি-কিকে দারুণ ফ্লিকে দলকে এগিয়ে নেন পেস্সিনা। ফলে ১-০ তে বিরতিতে যায় ইতালি।

দ্বিতীয়ার্ধের খেলায় বেড়েছে খেলা গতি। একের পর আক্রমণের পাল্টা আক্রমণ করেছে উভয় দলই। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচে আর কোনো গোল হয়নি। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে খেলতে না পারা দলটি।

এ গ্রুপে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ইতালি। সমান ম্যাচে সমান ৪ পয়েন্ট করে পেয়েছে ওয়েলস ও সুইজারল্যান্ড। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে রয়েছে গ্যারেথ বেলরাই। তাই তারা দুইয়ে।

প্রীতি / প্রীতি

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি

বাংলাদেশ সিরিজ দিয়ে ১৫ বছর পর এমন কঠোর সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার

দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ

দুর্দান্ত হাসানে ২০০-এর আগেই অস্ট্রেলিয়াকে থামিয়ে দিল বাংলাদেশ

চালকের আসনে বসে চা পান করতে গেল বাংলাদেশ