ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ব্রাজিলের সেই ভক্তকে অটোগ্রাফ দিলেন মেসি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-৬-২০২১ দুপুর ১১:১৩

মাতৃভূমি ব্রাজিলে হলেও নিজের প্রিয় তারকা আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এজন্যই নিজের পিট জুড়ে সময়ের সেরা এই তারকা ফুটবলারের ট্যাটু করে রীতিমতো ভাইরাল বনে যান এক ‘পাগল’ মেসি ভক্ত। এবার তার সঙ্গে দেখা করার পাশাপাশি অটোগ্রাফও দিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

২০১৭ সালে স্প্যানিশ লা-লিগার এক ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে শেষ সময়ে গোল করে জার্সি খুলে উদযাপন করেছিলেন লিওনেল মেসি। ওইদিন বার্সেলোনার ৩-২ গোলে জেতার পর মেসির এই উদযাপনের ছবি, ভিডিও সাড়া দুনিয়াতেই জনপ্রিয়তা পেয়েছিল বেশ।

সেই ছবির ট্যাটুই করেছেন এই মেসি ভক্ত। এতে তাকে খরচ করতে হয়েছে প্রায় দুই হাজার ডলার। সেই সঙ্গে ৩৬ ঘণ্টার ব্যথা সহ্যও করতে হয়েছে।

প্রিয় তারকার জন্য এমন অদ্ভুদ কাণ্ড ঘটনার পর তাকে সেটা না দেখালে যেন পাগলামির ষোলো আনা পূর্ণ হয় না। সেজন্যই কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে উরুগুয়ের বিপক্ষে জেতার পর মেসিদের বাহবা এবং নিজের পাগলামি দেখাতে হাজির হন তিনি। সেদিন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী তারকার সঙ্গে দেখা করতে না পারলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুতই ভাইরাল হন ওই আর্জেন্টিনা সমর্থক।

ব্রাজিলের ওই ভক্ত ফের হাজির হয়েছিলেন ব্রাসিলিয়ায় আর্জেন্টিনার টিম হোটেলের সামনে। অনুশীলনে যাওয়ার সময় মেসির নজরে পড়লে পথ বদলে এসে তিনি অটোগ্রাফ দিয়েছেন ‘পাগল’ভক্তকে।

প্রীতি / প্রীতি

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড