টিসিবির পণ্য যেন গরিব-দুখী মানুষেরাই পায় : পত্নীতলায় শহিদুজ্জামান সরকার এমপি
নওগাঁর পত্নীতলায় আনুষ্ঠানিক উদ্ধোধনের মাধ্যমে অসহায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) হতে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় টিসিবির পণ্য ভোজ্যতেল, ডাল ও চিনি কিনতে পারবেন ভোক্তারা। রোববার (২০ মার্চ) সকালে উপজেলার পত্নীতলা উচ্চ বিদ্যালয়ে টিসিবির এ পণ্য বিক্রয় আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন আইন ও বিচার সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সাংসদ (নওগাঁ-২) শহিদুজ্জামান সরকার এমপি।
উদ্ধোধনের পর উপজেলার পত্নীতলা, কৃষ্ণপুর ও মটিন্দরইউনিয়নের তিনটি কেন্দ্রে টিসিবির এসব গণ্য বিক্রি শুরু হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্য ইউনিয়নেও কার্ডধারীদের মাঝে বিক্রি করা হবে এসব পণ্য।
ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে একসঙ্গে দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি চিনি ও দুই কেজি মসুর ডালের একটি প্যাকেট দেওয় হচ্ছে। এক প্যাকেটের দাম পড়বে ৪৬০ টাকা। এতে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা ও প্রতি কেজি মসুর ডাল ৬৫ টাকায় বিক্রি করছে টিসিবি। প্রত্যেক কার্ডধারীকে রোজার আগে একবার ও রোজার মধ্যে আরও একবার এসব পণ্য দেওয়া হবে। রোজার সময় যুক্ত হবে দুই কেজি ছোলা।
এমপি বলেন ,তার সরকার দেশের মানুষদের সুখী করতে চায় ,সরকার ক্ষেত্র বিশেষ বিশেষ ভাতার ব্যবস্থা করেছেন। টিসিবির পণ্য যেন গরিব-দুখী মানুষেরাই পায় তার ব্যবস্থা ও সঠিক দেখভাল করতে হবে। অসহায়, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্যই তার সরকার এ ব্যবস্থা করেছে।
উদ্ধোধনকালে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকার, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান গাফফার চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ (রাহাদ), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শোয়াইব, উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা ও নওগাঁ জেলা পরিষদের সদস্য ফাতেমা জিন্নাহ্ ঝর্ণা প্রমুখ।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ