সিংগাইরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১
মানিকগঞ্জের সিংগাইরে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত ও এক মোটরসাইকেল চালক আহত হয়েছেন। নিহত আবু সাইদ তালুকদার (৩৭) রাজবাড়ী সদর উপজেলার বাণীবহ ইউনিয়নের পাঁচুরিয়া গ্রামের এনজাল হক তালুকদারের ছেলে।
রোববার (২০ মার্চ) সকাল ১০টার দিকে মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়কের কিটিংচর বাসস্ট্যান্ড এলাকায় প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু সাইদ তালুকদার গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে সিংগাইর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয়রা প্রাইভেটকার চালককে আটক করে গাড়িসহ থানায় সোপর্দ করেন।
অপরদিকে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বলধরা ইউনিয়নের খোড়া নামক স্থানে সিংগাইরগামী একটি মোটরসাইকেলের সঙ্গে মানিকগঞ্জগামী আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মো. কহিনুর (৫০) নামে এক মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত কহিনুর উপজেলার খোলাপাড়া গ্রামের মৃত জব্বার আলীর ছেলে।
এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম মোল্যা জানান, এ ঘটনায় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied