ধামইরহাটে রাতের আঁধারে এক হাজার আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
নওগাঁর ধামইরহাটে রাতের আঁধারে কীটনাশক ব্যবসায়ী মো. জিল্লুর রহমানের ১ একর ৪৯ শতাংশ জমিতে রোপণকৃত প্রায় এক হাজার আম গাছ কেটে পেলেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ মার্চ) রাতে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের ধনঞ্জয়নগর নামক এলাকায় এ ঘটনা ঘটে। এতে তার আড়াই লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। এ বিষয়ে রোববার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।
জানা আছে, ওই এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে মো. জিল্লুর রহমান উপজেলার আগ্রাদ্বিগুন বাজারের একজন সফল কীটনাশক ব্যবসায়ী। চলতি বছরের জানুয়ারি মাসে তিনি একই ইউনিয়নের মাহমুদ নামক এলাকার মৃত তমিজ উদ্দীন মণ্ডলের ছেলে মো. আব্দুর রশীদের কাছ থেকে তিন দাগে ১১ বছরের জন্য দেড় একর জমি লিজ নেন। উক্ত জমিতে তিনি দুই মাস পূর্বে বারি-৪ জাতের ১ হাজার আমগাছ রোপণ করেন। শনিবার রাতে দুর্বৃত্তরা সকল গাছ কেটে ফেলে।
এ বিষয়ে জিল্লুর রহমান জানান, আমি বাগান লিজ নিয়েছি ১১ বছরের জন্য। আমি জানি ওই লিজকৃত জমির সাথে মালিকপক্ষের কোনো ঝামেলা নেই। আমি এর সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।
ধামইরহাট থানার ওসি (তদন্ত) মো. আব্দুল গনি জানান, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন