হাতীবান্ধায় টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন
লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি বলেছেন, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, এখনো এ দেশে ২২ লাখ মেট্রিক টন খাদ্যদ্রব্য মজুদ রয়েছে। রোববার (২০ মার্চ) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়ন পরিষদ মাঠে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি আরো বলেন, এ সরকার উন্নয়নের সরকার, তাই নৌকার কোনো বিকল্প নেই। বিএনপির দেশকে নিয়ে যে ষড়যন্ত্রই করুক না কেন তাতে তারা সফল হতে পারবে না।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার সামিউল আমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, পিআইও মাইদুল ইসলাম শাহ্, সিঙ্গিমারি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মজিবর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজুল্লাহ তাইফুন, টিসিবির ডিলার শামীম খান উপস্থিত ছিলেন।
ইউএনও সামিউল আমিন এ প্রসঙ্গে বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আওতায় রমজান মাসে পণ্যসামগ্রীর দাম সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে সরকার ভুর্তকিমূল্যে অতিদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছে। এরই আলোকে আজকে সিংগীমারী ইউনিয়নের ৩ স্থানে ১৯২৩ জনের মধ্যে ও হাতীবান্ধা উপজেলায় মোট ১৮,০৮৬ জনের মাঝে এ টিসিবির পণ্য ভূর্তকি মূল্যে বিতরণ করা হবে। এ সময় ৪৬৫ টাকার মধ্যে ২ লিটার করে তেল, চিনি ও ডাল নিম্ন আয়ের মানুষের মাঝে বিক্রয় করা হয়েছে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied