ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাবনায় টিসিবির পণ্য বিক্রি শুরু


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২০-৩-২০২২ দুপুর ৪:৪৬

পাবনায় ১ লাখ ৪৫ হাজার ৬৯৭টি পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। রোববার (২০ মার্চ) সকালে পাবনার গোপালচন্দ্র ইনস্টিটিউশন মাঠে পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন ও পৌর মেয়র শরিফ উদ্দিন প্রধান।

জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পাবনার ৯ উপজেলার ২০৫টি পয়েন্টে কার্ডধারীদের মধ্যে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে। সুশৃংখল পরিবেশ ও স্বচ্ছতা নিশ্চিতে রয়েছে ৪ জন ট্যাগ অফিসারের সমন্বয়ে মনিটরিং টিম কাজ করছে। কম দামে পণ্য পাওয়ায় খুশি ক্রেতারা।

পাবনা পৌর মেয়র শরিফ উদ্দিন প্রধান জানান, বাজারে নিত্যপণ্যের দামেরে ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরতে প্রধানমন্ত্রীর অনন্য উদ্যোগ সাধারণের কাছে পণ্য বিক্রি। এতে সাধারণ মানুষ খুবই খুশি। আমরা প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরদের মাধ্যমে কার্ড পৌঁছে দিয়েছি। প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের স্মতঃস্ফূর্ত অংশগ্রহণে পণ্য বিক্রি করা হচ্ছে। এর প্রভাবে বাজারেও এসব পণ্যের মূল্য কমতে শুরু করেছে।

সংশ্লিষ্টরা জানান, প্রত্যেক কার্ডধারী ক্রেতা ২ কেজি মসুরের ডাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি, ২ কেজি  ছোলা ক্রয় করতে পারবেন। মসুরের ডাল ৬৫ টাকা, সয়াবিন তেল ১১০ টাকা, চিনি ৫৫ টাকা, ছোলা ৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। ৩০ জন ডিলারের মাধ্যমে এসব পণ্য বিক্রি হচ্ছে।

এমএসএম / জামান

ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর

হিলিতে শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার

পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া সেই আলোচিত আসামি আবুল কাশেম ফের গ্রেফতার

কুড়িগ্রামে পূজামন্ডপ পরিদর্শন করে এসআরবি-১৩ এর প্রেস ব্রিফিং

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন