পটুয়াখালীতে পারিবারিক কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু
পটুয়াখালীতে নিম্নআয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। রোববার (২০ মার্চ) পৌর শহরের দক্ষিণ কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির, পৌর মেয়র মো. মহিউদ্দীন আহম্মেদ, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর কাজল বরণ দাসজেলা, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রণজিৎ কুমার সরকার, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোর্শেদা ইয়াসমিন, ডিলার আ. রাজ্জাক উপস্থিত ছিলেন।
জেলায় ২ লাখ ২২ হাজার ৬২০ জন উপকারভোগীকে এ সুবিধা দেয়া হবে। প্রথম ধাপে প্রতি কার্ডধারীকে ৪৬০ টাকার বিনিময়ে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি ও ২ কেজি মুসুর ডাল দেয়া হয়। সরকারের এ কর্মসূচিতে খুশি নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ। আজ পৌরসভার ৪নং ওয়ার্ডে ৭০০ জন কার্ডধারীর কাছে এ পণ্য বিক্রি করা হবে বলে কাউন্সিলর কাজল বরণ দাস নিশ্চিত করেন। পৌরসভায় ৫০১০ জনকে কার্ড দেয়া হয়েছে বলে মেয়র মহিউদ্দিন আহমেদ জানান।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন