ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

জগন্নাথপুরে শাহনাজ পারভিন জ্যোৎস্নার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন


আমিনুর রহমান জিলু photo আমিনুর রহমান জিলু
প্রকাশিত: ২০-৩-২০২২ বিকাল ৫:৩৩
সুনামাগঞ্জের জগন্নাথপুরে সৌদি প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভিন জ্যোৎস্নাকে (৩৫) পালাক্রমে গণধর্ষণ ও ৬ টুকরা করে লাশ গুমের চেষ্টায় গ্রেফতারকৃত তিন আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ মার্চ) বেলা ১১টর দিকে স্থানীয় পৌর পয়েন্ট সামাজিক সংগঠন ফেয়ার ফেইসের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 
 
ফেয়ার ফেইসের সভাপতি সাইফুর রহমান মিনহাজের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরুজ ইসলাম মুন্না, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর, ফেয়ার ফেইসের প্রতিষ্ঠাতা সভাপতি এম শামীম আহমদ, জুয়েল মিয়াসহ অনেকে। 
 
এ সময় উপজেলা আওয়ামী লীগ সদস্য আফু মিয়া, বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ জগন্নাথপুর উপজেলা শাখার আহ্বায়ক মো. নুরুল হক, যুগ্ম-আহ্বায়ক তৈয়ব আলী ভান্ডারী, পৌর কাউন্সিলর কামাল হোসেন, যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া, মকবুল হোসেন ভূঁইয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর আলম, নিহত জ্যোৎস্নার স্বামী সুরুক মিয়া, ছেলে সাইদ মিয়াসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
 
বক্তারা এ ঘটনায় খুনিদের দ্রুত গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক প্রশংসা করেন এবং অবিলম্বে খুনিদের ফাঁসি কার্যকর করার দাবি জানান।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত