ইনস্টাগ্রামের বিকল্প ‘রসগ্রাম’ আনছে রাশিয়া
রাশিয়ায় গত ১৪ মার্চ থেকে নিষিদ্ধ ইনস্টাগ্রাম। এই পরিস্থিতিতে ইনস্টাগ্রামের বিকল্প হিসেবে নতুন একটি ছবি শেয়ারিং অ্যাপ চালু করতে যাচ্ছে দেশটি। রুশদের ব্যবহারের জন্য এই নতুন অ্যাপের নাম দেয়া হয়েছে ‘রসগ্রাম’। এর আগে সম্প্রতি টিকটকের বিকল্প ‘ইয়াপি’ তৈরি করে রাশিয়া।
রুশবিরোধী প্রপাগান্ডা ছড়ানোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় মেটার মালিকানাধীন ফেসবুক ও হোয়াটসঅ্যাপের ব্যবহার আগেই দেশটিতে বন্ধ করেছে রাশিয়া। এরপর গত সপ্তাহে ইনস্টাগ্রামও বন্ধ করে দেয়া হয় সেখানে। আর এখন জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর শূন্যতা পূরণ করতে রাশিয়ার প্রযুক্তিবিদরা এগুলোর বিকল্প খুঁজতে শুরু করছেন।
আগামী ২৮ মার্চ থেকে চালু হতে যাচ্ছে রসগ্রাম। এতে ক্রাউডফান্ডিংয়ের মতো ফাংশন যুক্ত করা হবে। রুশ উদ্যোক্তা আলেকজান্ডার জবভ বলেন, আমার অংশীদার কিরিল ফিলিমোনভ ও আমাদের ডেভেলপার গ্রুপ ইতোমধ্যেই এর জন্য প্রস্তুত ছিল। দেশবাসীর জন্য জনপ্রিয় একটি সামাজিক নেটওয়ার্কের রুশ অ্যানালগ তৈরির সুযোগটি হাতছাড়া না করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।
আলেকজান্ডার জবভের ভাষ্যমতে, রসগ্রামের কালার স্কিম ও বিন্যাস ইনস্টাগ্রামের মতোই হবে। আশা করা হচ্ছে, ভিডিও, ছবি শেয়ারিং বা মেসেজ পাঠানোসহ ইনস্টাগ্রামের ফিচারগুলো রসগ্রামেও থাকবে।
ইউক্রেন সংকটে ফেসবুকের ভূমিকায় মেটাকে ‘চরমপন্থী সংগঠন’ হিসেবে চিহ্নিত করেছে রাশিয়া। এর পাশাপাশি কোম্পানিটির বিরুদ্ধে ফৌজদারি তদন্তেরও উদ্যোগ নিয়েছে।
সূত্র : রয়টার্স, জিও নিউজ।
জামান / জামান
বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা
এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!
নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক
শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের