ফুলছড়িতে এসকেএস ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা
গাইবান্ধার ফুলছড়িতে ইউরোপিয়ান ইউনিয়ন এর আর্থিক সহায়তায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি-ইইউ) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ মার্চ) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন এর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি.এম সেলিম পারভেজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা এস.এম কামরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পাপিয়া সুলতানা, এসকেএস ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী আশরাফুল ইসলাম, পিপিইপিপি-ইইউ প্রকল্পের সমন্বয়কারী নিতাই চন্দ্র রায়, উপকারভোগী আলো আকতার, লিটন চন্দ্র প্রমুখ। সভায় জানানো হয়, এসকেএস ফাউন্ডেশন দারিদ্র ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর বিপদাপন্নতা হ্রাস, ক্ষমতায়ন এবং উন্নয়নের সুযোগ ও সম্পদে অংশীদারিত্ব নিশ্চিতকরণের মাধ্যমে তাদের জীবন ও জীবিকার উন্নয়নে সহায়তা করে আসছে। এ প্রকল্পের মাধ্যমে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সহ ঋণ সহায়তা প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
নদী পেরিয়ে নাগরিক সেবা: ফুলছড়ির চরবাসীর প্রতিদিনের সংগ্রাম
আলফাডাঙ্গার একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা
আটোয়ারিতে প্রভাবশালী প্রকৌশলী মকবুল ইশারায় ভিটে মাটি ছাড়া ফজলুর পরিবার
বারহাট্টায় শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন সহিংসতা বন্ধে নীতিমালা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
ঘিওর-বানিয়াজুরী আঞ্চলিক সড়কটি খানাখন্দে ভরা যানবাহন চলাচলে মারাত্মক হুমকি
কেশবপুরে অবৈধ ২ ক্লিনিক সিলগালা, কার্যক্রম বন্ধের নির্দেশ
ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে ইসলামের আলোকে ধর্মীয় নেতৃবৃন্দ ও ইমামগণের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
তালায় ফারিয়ার প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত
জীবিকার তাগিদে মুন্সিগঞ্জের ৬০টি বেদে পরিবার বসবাস করছেন শিবচরে
ফতুল্লায় ফের বিস্ফোরণ, বাবা-তিন ছেলেসহ দগ্ধ ৪
বাগেরহাটের কচুয়ায় সরকারী রাস্তা বন্ধ করে ইমারত নির্মান, ইউএন’র নির্দেশে বন্ধ
রায়গঞ্জে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের অপমানের প্রতিবাদে মানববন্ধন