কোটালীপাড়ায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন
পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্বল্প মূল্যে টিসিবির পন্য দেওয়া শুরু হয়েছে । টিসিবির পণ্য নিতে দেখা গেছে উপচে পড়া ভীড়।
সোমবার সকাল ১০ টায় উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্যের কার্যক্রম উদ্বোধন করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ।
নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ জানান-- কোটালীপাড়ায় পবিত্র মাহে রমজানকে সামনে রেখে প্রতি পরিবার ৪ শত ৬০ টাকায় ২ লিটার সয়াবিন তেল , ২ কেজি মসুরের ডাল, ২ কেজি চিনি পাবেন। এবার কোটালীপাড়ায় মোট ১৯ হাজার ৩ শত ২৫ জন স্বল্প ও নিম্ন আয়ের পরিবারের মাঝে পারিবারিক কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করা হবে।
এসময় উপস্থিত ছিলেন - গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ দাস, কোটালীপাড়া থানার ওসি জিল্লুর রহমান, ঘাঘর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, ইউপি সদস্য ওলিউল্লাহ হাওলাদার প্রমূখ।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
Link Copied