ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে ইসলাম, নামাজ ও কুরআন নিয়ে কটুক্তি করায় গ্রেফতার ১


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ২১-৩-২০২২ দুপুর ৪:৩০
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের হিয়াজোড়া গ্রামের কথিত পীর সৈয়দ গোলাম মঈন উদ্দিন টিপু মুসলমানদের শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ও নামাজ, কোরআন নিয়ে কটুক্তি করায় নাঙ্গলকোট ডিগ্রী কলেজ মসজিদের খতিব মাওঃ আব্দুল কাদের জসিম বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি মামলা দায়ের করলে ২০শে মার্চ (রবিবার)রাতে কথিত পীর হাফেজ ক্বারী সৈয়দ গোলাম মঈন উদ্দিন টিপুকে গ্রেফতার করে নাঙ্গলকোট থানা পুলিশ।
 
জানা যায়- বিভিন্ন সময় ধরে নাঙ্গলকোটের বিভিন্ন জায়গায় গোলাম মঈন উদ্দিন টিপু ইসলাম,নামাজ ও কোরআন, মোল্লা-মুন্সীদের নিয়ে বিভিন্ন সময় কটুক্তি করে আসছে তার ধারাবাহিকতায় গত কয়েকদিন আগে নামাজ নিয়ে কটুক্তি করা একটি ভিডিও প্রচার করলে সারাদেশে তা ছড়িয়ে পড়ে সাধারন জনতা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ শুরু করে।
 
নাঙ্গলকোট কলেজ মসজিদের ইমাম মাওঃ আব্দুল কাদের জসিম বাদী হয়ে থানায় অভিযোগ করলে নাঙ্গলকোট থানা অভিযোগটি আমলে নিয়ে গোলাম মঈন উদ্দিন টিপুকে গ্রেপ্তার করে ২১শে মার্চ(সোমবার) সকালে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করে।
 
অভিযোগকারী মাওলানা আব্দুল কাদের জসিম বলেন কথিত ভন্ড পীর সৈয়দ গোলাম মঈন উদ্দিন টিপু কিছুদিন আগেও তার ভাইয়ের মৃত্যুর পর কবরের সামনে দাঁড়িয়ে ঢোল-তবলা, বাঁশি বাজিয়ে নেচে-গেয়ে কবরস্থ করেন এবং বিভিন্ন সময়ে নামাজ-রোজা কোরআন ও মোল্লা,মুন্সীদের নিয়ে কটূক্তি করেন আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো সঠিক তদন্তের মাধ্যমে তাকে যেন শাস্তির ব্যবস্থা করা হয়, এবং আর কেউ যেন এভাবে ইসলাম নিয়ে কোনো প্রকার কটুক্তি করতে না পারে সেদিকে সজাগ থাকার আহ্বান জানান।
 
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন বলেন - এ বিষয়টি অবগত হয়েছি অভিযোগ পাওয়ার সাথে, সাথে তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করি।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

জাপান প্রবাসী হিন্দু নারীর সাথে প্রতারণা ও অর্থ আত্মসাৎ: বিচার চেয়ে সংবাদ সম্মেলন

রহমতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান তোফাজ্জল হোসেন খান

‘বুকে হাত দিয়ে বলুন, কোনো ইলিশ ধরব না’ : জেলেদের প্রতি মৎস্যমন্ত্রীর আহ্বান

ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা

টঙ্গী বাজারের উন্নয়নে ওলামা-মাশায়েখ ও ব্যবসায়ীদের সঙ্গে গাসিক প্রশাসকের মতবিনিময়, উদ্বোধন করলেন সড়ক

আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ও শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নির্ভুলতার ওপর গুরুত্বারোপ এমপি বাবরের

শালিখায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি,আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ২৪ জেলের কারাদন্ড

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি