পাবনায় দুর্বৃত্তদের আগুনে ৫০ বিঘার কলার বাগান ছাই!
পাবনা সদর উপজেলার এক গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা কেমিক্যাল ব্যবহার করে প্রায় ৫০ বিঘা জমির কলার বাগান আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। এতে ৪০ লাখ টাকার কলার গাছ নষ্ট হয়েছে বলে জমির মালিক জানিয়েছেন।
রোববার (২০ মার্চ) উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের ভাওডাঙ্গার পিরপুর চরের কৃষক মোঃ ইসলাম প্রামাণিকের (আলক সরদার) বাগানে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ ইসলাম জানান, রোববার সকালে খবর পান কে বা কারা তার বাগানে আগুন দিয়েছে। এ খবর শুনে তিনি লোকজন নিয়ে বাগানে ছুটে যান। ততক্ষণে বাগানে প্রায় ৫০ বিঘা জমির কলার গাছ পুড়ে ছাই হয়ে যায়।
তিনি বলেন,‘আগামী রমজান মাসকে সামনে রেখে ১৫ লাখ টাকার ঋণ নিয়ে ১০০ বিঘা কলার আবাদ করেছিলাম। এরমধ্যে ৫০ বিঘা পুড়ে ছাই হলো। কলাগাছে থোড় আসা শুরু করেছিল। এখন আমার পথে বসা ছাড়া সামনে আর কিছুই নেই।’
অনেক ঋণ করে তিনি কলাগাছ লাগিয়েছিলেন। শত্রুতার কারণে ফসলের এমন ক্ষতি যারা করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
এবিষয়ে পাবনার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল জানান,‘এবিষয়ে এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি। ক্ষতিগ্রস্ত কৃষক থানায় অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এমএসএম / এমএসএম
ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর
হিলিতে শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার
পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া সেই আলোচিত আসামি আবুল কাশেম ফের গ্রেফতার
কুড়িগ্রামে পূজামন্ডপ পরিদর্শন করে এসআরবি-১৩ এর প্রেস ব্রিফিং
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ