ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

শিবালয়ে স্কুলের শিক্ষিকা ও ছাত্রী নিহতের ঘটনায় আটক-১


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২১-৩-২০২২ রাত ১১:৪৫
মানিকগঞ্জের শিবালয়ে ঠিকাদারি কাজে ব্যবহৃত গাড়িচাপায় শিবালয়ের আব্দুল আলীম মেমোরিয়াল স্কুলের শিক্ষিকা ও ছাত্রী নিহতের ঘটনায় ওই ঠিকাদারি কোম্পানী এনডিই’র সুপারভাইজার জসিম উদ্দিনকে আটক করেছে পুলিশ।
 
দুর্ঘটনার পর উপজেলার টেপড়া এলাকায় অবস্থিত কোম্পানির অস্থায়ী কার্যালয়ের বাইরে থেকে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাকে থানায় নিয়ে যায়। 
 
 বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিনুর রহমান। তিনি জানান, আজ বেলা সোয়া ১১ টার দিকে স্কুলের শিক্ষার্থীরা টিফিন করার সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মানুষের চিৎকার শুনে জসিম অফিস থেকে বের হলে আশেপাশের লোকজন তাকে পেটাতে শুরু করে। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তিনি আরও বলেন, গাড়িটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগের প্রক্রিয়া চলছে।
 
এদিকে এনডিই কোম্পানির প্রতিনিধি মোঃ আইনুল ইসলাম জানান, ঢাকা-আরিচা মহাসড়কের উন্নয়নকাজে কোম্পানিটির গাড়িটি ব্যবহার করা হয়। আশেপাশে পর্যাপ্ত জায়গা না থাকায় ওই স্কুলের জায়গা ভাড়া নিয়ে সেখানে গাড়িটি রাখা হয়। সেখান থেকে গাড়িটি বের করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।
 
ঘটনার পর থেকে স্কুলের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক শহিদুর রহমান এবং প্রিন্সিপাল আক্কাস আলী পলাতক রয়েছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ