শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় দুই মামলা, রিমান্ডে ৮ জন
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় এমভি রূপসী কার্গো জাহাজের আটক আটজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। আদালত জিজ্ঞাসাবাদের জন্য তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
মামলার তদন্ত সংস্থা নৌ পুলিশের পক্ষ থেকে গতকাল সোমবার বিকালে আট আসামিকে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হয় বলে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানিয়েছেন।
তিনি জানান, আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক কাউসার আলম প্রত্যেকের তিন দিনের করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডপ্রাপ্তরা হলেন- রূপসী জাহাজের মাস্টার রমজান আলী শেখ, নুরুল আলম, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, নাদিম হোসেন, লস্কর সুমন হোসেন, ইয়াসিন, সুকানি জাহিদুল ইসলাম ও গ্রিজার রিয়াদ হোসেন।
এর আগে দুপুরে বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদীবন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) বাবু লাল বৈদ্য বাদী হয়ে বন্দর থানা ও নৌ আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে তিনি জানান, উভয় মামলায় কার্গো জাহাজের মাস্টারসহ আট স্টাফকে আসামি করা হয়েছে। গত রোববার বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়া এলাকা থেকে তাদের আটক করে নৌ পুলিশ। জব্দ করা হয় কার্গো জাহাজটিকেও।
রোববার দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জ সদরের সৈয়দপুর এলাকায় শীতলক্ষ্যা নদীতে সিটি গ্রুপের মালিকানাধীন মালবাহী জাহাজ রূপসী-৯ পেছন থেকে চাপা দিলে ডুবে যায় যাত্রীবাহী লঞ্চ এমএল আফসার উদ্দিন। পালিয়ে যাওয়া জাহাজটিকে বিকেলেই মুন্সীগঞ্জের গজারিয়ার একটি ডকইয়ার্ড থেকে জব্দ এবং কর্মীদের আটক করে নৌ পুলিশ।
সোমবার সকালে লঞ্চটিকে উদ্ধার করা হয়েছে। এরই মধ্যে আটটি লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে চারজন। ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএ কর্মীরা উদ্ধারকাজে অংশ নেন।
জামান / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’