২০ লাখ টাকা নিয়ে এনজিও উধাও
মানিকগঞ্জের সিঙ্গাইরে আত্মসেবা ফাউন্ডেশন নামে একটি এনজিও গ্রাহকের প্রায় ২০ লাখ টাকা নিয়ে উধাও হয়েছে। এ খবরে সিঙ্গাইর পৌরসভার আজিমপুর এলাকার ওই এনজিওর কার্যালয়ে ভিড় করছেন প্রতারিত গ্রাহকরা। সোমবার (২১ মার্চ) দুপুরে প্রতিষ্ঠাটির অফিসে গেলে তালা ঝুলতে দেখা যায়।
জানা গেছে, প্রায় ১৫-২০ দিন আগে সিঙ্গাইর পৌর এলাকার আজিমপুরের আবুল হোসেনের দোতলা বাড়ি ভাড়া নেয় অজ্ঞাত ৫-৭ জন যুবক। ওই বাড়িতে আত্মসেবা ফাউন্ডেশন নামে একটি সাইনবোর্ড টাঙিয়ে ঋণদানের নামে গ্রাহকদের কাছ থেকে সঞ্চয় সংগ্রহ শুরু করে তারা। এনজিওটি ঋণগ্রহীতাদের খুঁজে ১০ শতাংশ হারে অগ্রিম সঞ্চয় সংগ্রহ করে। এনজিওটি পুরো উপজেলা থেকে প্রায় ২০ লাখ টাকা সংগ্রহ করে। গতকাল সোমবার সকালে অফিস তালা দিয়ে পালিয়ে যায় তারা।
বাইমাইল এলাকার ভুক্তভোগী ইউসুফ খান বলেন, আত্মসেবা ফাউন্ডেশনের ব্রাঞ্চ ম্যানেজার ফয়সাল আহামেদ ১০ লাখ টাকা ঋণ দেয়ার কথা বলে ১ লাখ টাকা সঞ্চয় দাবি করে। আমি তাকে ৮০ হাজার ৫০০ টাকা পরিশোধ করি। আগামী বুধবার আমাকে ঋণ দেয়ার কথা। সোমবার ফয়সাল আহামেদের মোবাইল নম্বর বন্ধ পেয়ে অফিসে এসে দেখি অফিসও বন্ধ।
নূরজাহান বেগম নামে আরেক গ্রাহক বলেন, ৫ লাখ টাকা ঋণ দেয়ার কথা বলে ছবি, আইডি কার্ড, একটি ফরম পূরণ করে নিয়ে যায়। সেই সঙ্গে অগ্রিম সঞ্চয় হিসেবে ৫০ হাজার টাকাও জমা দেই। এক সপ্তাহ পরে ঋণ দেয়ার কথা ছিল।
আবুল হোসেনের স্ত্রী বলেন, মাসে ১০ হাজার টাকা ভাড়ার কথা বলে অন্য জেলার ৫-৭ জন অজ্ঞাত ব্যক্তি আমাদের একটি ফ্ল্যাট ভাড়া নেয়। আগামী মাসের ৫ তারিখে তাদের পরিচয়পত্র ও এনজিওর কাগজপত্র দেয়ার কথা ছিল। তবে সোমবার তারা পালিয়ে গেছে।
গতকাল সোমবার সন্ধ্যায় এনজিওটির কার্যালয়ে গিয়ে তা তালাবদ্ধ পাওয়া যায়। কয়েক কর্মকর্তার মোবাইল ফোন নম্বরে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্লা বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সিঙ্গাইর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইমানুর রহমান বলেন, আত্মসেবা ফাউন্ডেশন নামে আমাদের তালিকাভুক্ত কোনো এনজিও বা ঋণদানকারী সংস্থা নেই। এ ঘটনায় গ্রাহকরা অভিযোগ করলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত