ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

হোটেলে নারী এনে কোপা আমেরিকার বিধিভঙ্গ চিলির ফুটবলারদের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-৬-২০২১ দুপুর ১:১৩

করোনাভাইরাসের কারণে সব ধরনের কর্মকাণ্ডেই আছে বিধিনিষেধ। ব্যতিক্রম নয় ক্রীড়াঙ্গনও। সব বড় টুর্নামেন্টই হচ্ছে জৈব সুরক্ষা বলয়ে। কোপা আমেরিকাও হচ্ছে এবার এই পদ্ধতিতেই। কিন্তু এর মধ্যেই কি না হোটেলে নারী নিয়ে এসেছেন চিলির ফুটবলাররা। ভেঙেছেন কনমেবলের বেধে দেওয়া বিধি। 

হোটেল রুমে নারী ডেকে পার্টির অভিযোগ উঠেছে চিলির ছয় ফুটবলারের বিরুদ্ধে। এতে কোপা আমেরিকায় করোনার হানার শঙ্কা জেগেছে। ব্রাজিলের কুইয়াবার গ্রান হোটেলে থাকছে চিলি। সেখানেই নারীদের নিয়ে আসার অভিযোগ উঠেছে এই ফুটবলারদের বিরুদ্ধে। 

তাদের পার্টির কথা জানিয়েছে স্পেনের বিশ্বস্ত দৈনিক মার্কা। পার্টি করা ফুটবলারদের তালিকায় আছেন আর্তুরো ভিদালের মতো তারকা। এছাড়া এ কাণ্ডে নাম এসেছে জ্যাঁ মেনেসেস, স্ট্রাইকার এডুয়ার্ডো ভারগাস, গ্যারি মেডেল, পাবলো গালদামেস ও বেয়ার লেভারকুসেনের মিডফিল্ডার চার্লস আরাঙ্গিসের।

যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে সংশ্লিষ্ট কেউই মুখ খুলেননি। টেকনিক্যাল ডিরেক্টর মার্টিন লাসার্তে এই বিষয় শিগগিরই ব্যবস্থা নেবেন 
 বলে জানা গেছে। গুঞ্জন আছে ছয় ফুটবলারকে দেশেও পাঠিয়ে দেওয়া হতে পারে।

চিলির কোপা আমেরিকার বিধিভঙ্গের অভিযোগ অবশ্য এটিই প্রথম নয়। এর আগে হোটেলের বাইরে থেকে হেয়ার ড্রেসারকে এনে চুল কাটিয়েছিলেন ভিদাল ও মেডেল। তখন ৩০ হাজার ডলার জরিমানাও গুণতে হয়েছিল তাদের। 

এমএসএম / এমএসএম

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড