ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

অনিচ্ছায় বমি হলে রোজা ভেঙে যাবে কি?


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২২-৩-২০২২ দুপুর ২:২২

কোনো কারণে রোজা অবস্থায় অনিচ্ছায় বমি হলে কি রোজা ভেঙে যাবে? এছাড়াও অনিচ্ছায় বমি হওয়ার পর শারিরীক অসুস্থতা দেখা দিলে অর্থাৎ শরীর অতিরিক্ত দুর্বল হয়ে যাওয়ার কারণে রোজা রাখা সম্ভব হচ্ছে না; এমন অবস্থায় রোজা ভেঙে ফেললে— সেই রোজার জন্য শুধু কাজা আদায় করলে হবে? নাকি কাফফারাও দিতে হবে?

এই প্রশ্নের উত্তর হলো- অনিচ্ছায় মুখভরে বমি হলে রোজা ভাঙবে না। তবে ইচ্ছেকৃত মুখভরে বমি করলে— রোজা ভেঙে যাবে; আর মুখভরে না হলে ভাঙবে না। হাদিস শরিফে ইরশাদ হয়েছে, অনিচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তির বমি হলে— তাকে সে রোজা কাজা করতে হবে না (অর্থাৎ তার রোজা ভাঙবে না)। আর যে ইচ্ছাকৃত বমি করবে, সে যেন রোজার কাজা করে। (তিরমিজি, হাদিস : ৭২০; মুসান্নাফে ইবনে আবি শাইবা : ৬/১৮০; আল-বাহরুর রায়েক : ২/২৪৭)

দ্বিতীয় কথা হলো- নয়টি কারণে রোজা না রাখার অুনমোদন রয়েছে। সেগুলো হলো- গর্ভ, দুগ্ধপান, জোর-জবরদস্তি, সফর, অসুস্থতা, জিহাদ, অনাহার, পিপাসা ও বার্ধক্য। (রাদ্দুল মুহতার, খণ্ড : ০২, পৃষ্ঠা : ৪২১)

যদি অনিচ্ছায় বমি হওয়ার পর কেউ রোজা রাখতে অপারগ হয়ে যায়, তাহলে সে রোজা ভঙ্গ করতে পারবে। এক্ষেত্রে শুধুমাত্র কাজা ওয়াজিব হবে, কাফফারা ওয়াজিব হবে না। কাফফারা শুধুমাত্র ওইসব স্থানেই ওয়াজিব হয়ে থাকে, যে সমস্ত স্থানে শরয়ি ওজর ব্যতিত রোজাকে ভঙ্গ করা হয়ে থাকে।

মৌমিতা / মৌমিতা

গোসলের পর নামাজের জন্য নতুন করে অজু করতে হবে?

প্রয়োজনীয় কয়েকটি দোয়া

ক্ষুধার্তকে খাবার খাওয়ানোর ফজিলত

দাম্পত্য কলহ নিরসনে সাহাবি যায়িদের (রা.) যে ঘটনা অনুসরণীয়

ঈদুল ফিতর ও আজহাকে সরকারি ছুটি হিসেবে স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া

ভালো কথা বলাও এক ধরনের সদকা

সুন্দর সমাজ গড়তে বিশ্বস্ততার গুণটি যে কারণে অপরিহার্য

শরিয়ত থেকে মারিফত: আল্লাহ ও তাঁর রাসূল -এর প্রেমে আত্মার অনন্ত যাত্রা

কাবার সামনে কোরআন খতমের স্বপ্ন পূরণে সিরিয়া থেকে হেঁটে মক্কার পথে তরুণ

পিরিয়ডের সময় সিজদার আয়াত শুনলে সিজদা দিতে হবে?

আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি

চুলে কলপ ব্যবহার করা কি জায়েয, ইসলাম কী বলে

নামাজের আগে পবিত্রতা অর্জনের গুরুত্ব