ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে শ্বাসরুদ্ধ হয়ে গোয়াল ঘরে ৬টি গরুর মৃত্যু


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২২-৩-২০২২ দুপুর ৪:২২

জয়পুরহাটের আক্কেলপুরে মশা তাড়ানোর কয়েল থেকে শুকনো গোবরে আগুন ছড়িয়ে পড়ায় সৃষ্ট ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে কৃষকের ৬ টি গরু মারা যাওয়ার ঘটনা ঘটে। ঘটনাটি উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের ভিকনি গ্রামে ঘটে।

গরু মালিক ভিকনী গ্রামের তয়েজ উদ্দীনের ছেলে কৃষক আশরাফ হোসেন। মারা যাওয়া ৬টি গরুর আনুমানিক মূল্য ছিল প্রায় ৫ লক্ষাধিক টাকা।ক্ষতিগ্রস্ত কৃষক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত সোমবার রাতেও মশা তাড়ানেরা জন্য কয়েল জ্বালিয়ে দেয় গোয়াল ঘরে। রাতে কোন এক সময়ে কয়েলের পাশে থাকা শুকনো গোবরের বস্তায় আগুন ছড়িয়ে পরে। এতে গোয়াল ঘরে ধোঁয়ার সৃষ্টি হয়ে একটি বাছুরসহ ৫টি গরু শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়।  ঘটনাস্থল পরিদর্শন করে উপজেল প্রাণী সম্পদ অফিসার  সার্জন ডাঃ রাশেদুল ইসলাম বলেন, ‘ধোঁয়ায় গোয়াল ঘরটি অক্সিজেন শুন্য হয়ে যাওয়ার কারণে গরুগুলির মৃত্যু হয়েছে। ’ 
তবে এ ঘটনার বিষয়ে আক্কেলপুর ফায়ার সার্ভিস অবগত নয় বলে তারা জানিয়েছেন।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তিনি বলেন,‘ খবর পেয়ে দ্রুত ঘটনা পরিদর্শন করে এসেছি। আগুনের বিষয়ে আমাদের সকলের সতর্ক হওয়া উচিত।’

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ