ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ভোলায় নির্বাচনী সহিংসতায় নিহত : ১


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ২১-৬-২০২১ দুপুর ১:২৮

ভোলার চরফ্যাশনে নির্বাচনী সহিংসতায় মনির (২৫) নামে এক ব্যাক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অপর এক ব্যক্তি। সোমবার (২১ জুন) বেলা ১১ টায় উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চর ফকিরা কোয়াইড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত মনির ওই এলাকার বশির উল্লাহর ছেলে। স্থানীয়রা জানান, ভোটকেন্দ্রের বাইরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়েছন। তাকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হলে মারা গেছে।  ৫ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ইয়াসিন ও ইউসুফ সিকদার গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শোভন বাশাক একজন মৃত্যুর খবর সাংবাদিকদের নিশ্চিত করেছেন। ভোলার পুলিশ সুপার সরকার মোঃ কায়সার জানান, দুই মেম্বার প্রাথীর মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়। পরিস্তিতি নিয়ন্ত্রনে পুলিশ ১২ রাউন্ড গুলি চালিয়েছে। পুলিশের গুলিতে কেউ নিহত হয়নি।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়