ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আসন্ন রমজান ও ঈদ বাজরে জোরালো নজরদারি থাকবে : মসিক প্যানেল মেয়র


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ২২-৩-২০২২ দুপুর ৪:৪০
শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে আসন্ন রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মজুদ, সরবরাহ, মূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিংয়ে ময়মনসিংহ চেম্বার অব কমার্স ও অন্যান্য সংগঠনের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
 
প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ মো. আসিফ হোসেন ডন।
 
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রমজান ও ঈদে দ্রব্যমূল্য মজুদ, সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নজরদারি থাকবে। মসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নিয়মিত অভিযান পরিচালনা করবেন। এ সময় মসিক প্যানেল মেয়র সাধারণ মানুষের কথা বিবেচনা করে ব্যবসায়ী নেতৃবৃন্দকে মানবিক ব্যবসা পরিচালনার আহ্বান করেন।
 
সভায় প্রধান রাজস্ব কর্মকর্তা সেঁজুতি ধর, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আরিফুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ, ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা, দোকান মালিক সমিতির সভাপতি এসএম বজলুর রহমান, রামবাবু রোড, সিকে ঘোষ রোড সমিতির সভাপতি হেলাল উদ্দীন, মেছুয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক একেএম আজাদ সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

জাপান প্রবাসী হিন্দু নারীর সাথে প্রতারণা ও অর্থ আত্মসাৎ: বিচার চেয়ে সংবাদ সম্মেলন

রহমতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান তোফাজ্জল হোসেন খান

‘বুকে হাত দিয়ে বলুন, কোনো ইলিশ ধরব না’ : জেলেদের প্রতি মৎস্যমন্ত্রীর আহ্বান

ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা

টঙ্গী বাজারের উন্নয়নে ওলামা-মাশায়েখ ও ব্যবসায়ীদের সঙ্গে গাসিক প্রশাসকের মতবিনিময়, উদ্বোধন করলেন সড়ক

আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ও শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নির্ভুলতার ওপর গুরুত্বারোপ এমপি বাবরের

শালিখায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি,আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ২৪ জেলের কারাদন্ড

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি