শিবালয়ে ট্রাকচাপায় স্কুলের শিক্ষিকা ও ছাত্রী নিহতের ঘটনায় মামলা
মানিকগঞ্জের শিবালয়ে ট্রাকচাপায় স্কুলের শিক্ষিকা ও এক ছাত্রী নিহতের ঘটনায় থানায় মামলা করেছেন নিহত স্কুল শিক্ষিকার স্বামী আওলাদ হোসেন।মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে স্কুলশিক্ষিকা ফাতেমা আক্তারের স্বামী বাদী হয়ে শিবালয় থানায় মামলাটি করেন।
বুধবার (২৩ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিনুর রহমান। ওসি জানান, এই মামলায় চাপা দেয়া ট্রাকের হেলপার মোঃ জুয়েল আহম্মেদ, স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও ঠিকাদারি কোম্পানি এনডিই’র সুপারভাইজার মফিজুর রহমানকে আসামি করা হয়েছে। তিনি বলেন, ঘটনার পর থেকে স্কুলের প্রধান শিক্ষকসহ সবাই পলাতক রয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে দুর্ঘটনার বিষয়টি তদন্তের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শুক্লা সরকারকে প্রধান করে গঠিত এই কমিটির অন্য সদস্যরা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হোসাইন মোহাম্মদ রায়হান, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম এবং জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা জাহান।
মানিকগঞ্জ জেলা প্রশাসক আব্দুল লতিফ এই তদন্ত কমিটি গঠন করে আগামী ৫ কর্মদিবসে তদন্ত রিপোর্ট জমা দিতে কমিটিকে নির্দেশ দেন।এ ছাড়া হতাহতের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মানববন্ধন ও সমাবেশে করেছে শিক্ষার্থীরা। মানববন্ধনে স্কুলটির মালিক শহিদুর রহমান, ঠিকাদারী প্রতিষ্ঠান ও পিকআপ চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
উল্লেখ্যঃ সোমবার বেলা সোয়া ১১টার দিকে আব্দুল আলিম মেমোরিয়াল স্কুলের ভেতরে একটি ট্রাকের চাপায় শিক্ষক ফাতেমা আক্তারসহ এক শিক্ষার্থী নিহত হন। এতে আহত হন আরও ছয়জন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied