ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

উড়ন্ত ই-কার আনবে সুজুকি


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৩-৩-২০২২ দুপুর ৩:৪৩

বিশ্ববিখ্যাত টু-হুইলার ও গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সুজুকির ই-স্কুটি ও গাড়ি এরই মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। টু-হুইলার প্রেমীদের কাছে সুজুকি এক বিশ্বস্ততার নাম। তবে এবার শুধু রাস্তায় চলা নয় আনতে চলেছে উড়ন্ত ই-কার।

সম্প্রতি জাপানি বহুজাতিক টু-হুইলার ও গাড়ি প্রস্তুতকারী সুজুকি মোটর ফ্লাইং কার তৈরির সংস্থা স্কাইড্রাইভ ইনকর্পোরেশনের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার কথা ঘোষণা করলো।

যৌথভাবে তারা সোজা হয়ে নামতে ও উড়তে পারে এমন উডুক্কু গাড়ির উন্নয়নকল্পে কাজ করবে। দুটি সংস্থার পক্ষ থেকেই জানানো হয়েছে, তাদের এই গবেষণা ভারতের বাজারকে কেন্দ্র করেই চলবে।

বর্তমানে স্কাইড্রাইভ ইনকর্পোরেশন দুই আসন বিশিষ্ট বিদ্যুৎ চালিত উড়ন্ত যানের উপর কাজ করছে। এটি সাধারণ ক্রেতাদের জন্য গণৎপাদনেরও পরিকল্পনা করছে সংস্থাটি। তবে এই প্রকল্পে সুজুকি অংশগ্রহণ করবে কি না, তা এখনো জানায়নি কেউই।

২০২৫ সালে ওসাকা-তে অনুষ্ঠিত ওয়ার্ল্ড এক্সপো প্রদর্শনীতে ফ্লাইং কারটি লঞ্চ করার লক্ষ্য নিয়েছে স্কাইড্রাইভ ইনকর্পোরেশন। অন্যদিকে সুজুকি বৈদ্যুতিক গাড়ি ও ব্যাটারি উৎপাদনের জন্য ভারতে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে।

সুজুকির দাবি বিগত বছরগুলোর তুলনায় ২০২১ সালে ভারতের বাজারে বৈদ্যুতিক যানবাহনের বিক্রি তিনগুণ বৃদ্ধি পেয়েছে। আবার ২০৭০ সালের মধ্যে ভারতে কার্বনের নির্গমন শূন্য করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার।

তাই ভবিষ্যতে ভারতের বাজারে বৈদ্যুতিক গাড়ির উত্থানকে কাজে লাগিয়ে ব্যবসা বাড়াতেই এই বিনিয়োগ বলে জানিয়েছে সুজুকি।

মৌমিতা / মৌমিতা

বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা

এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক

শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা