শ্রীমঙ্গলে চা বাগানে প্রতিবাদে মানববন্ধন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানের ভেতর দিয়ে বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা করায় এর প্রতিবাদে চা শ্রমিকরা মানববন্ধন করেছে। সোমবার সকাল ৯ টায় দিকে উপজেলার বিটিআরআই এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার কালীঘাট ইউনিয়ন এর ভুড়ভুড়িয়া,ভাড়াউড়া ও খাইছড়া চা বাগানের শতাধিক চা শ্রমিক অংশ নেয়। বালিশিরা ভ্যালীর সভাপতি বিজয় হাজরার সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,ভুড়ভুড়িয়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সুদির রিকিয়াশন,ভাড়াউড়া বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি নূর মোহাম্মদ,পংকজ কন্দ,শ্রমিক অঞ্জলী রাজগড় প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন,তারা জানতে পেরেছেন চা বাগানের ভেতর দিয়ে বাইপাস পাকারাস্তা করা হবে। বাগানের ভেতরে রাস্তা হলে গাড়ীচলাচলে তাদের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হবে। তাদের একটাই দাবী চা- বাগানের ভেতর দিয়ে বাইপাস সড়ক না করে বাগানের বাইরে দিয়ে এই রাস্তা করা হোক।
এ ব্যাপারে সড়ক ও জনপথ মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন বলন , শ্রীমঙ্গলের বাইপাস সড়ক নির্মাণে ভাড়াউড়া চা বাগানের কাছাকাছি দিয়ে একটা প্লান আছে। এটা প্রাইমারি লেভেলে রয়েছে;এখনও চূড়ান্ত কোন কিছু হয়নি বলে তিনি জানান।
উল্লেখ্য পর্যটন নগরী শ্রীমঙ্গল দীর্ঘ বছর থেকে যানজট এর নগরীতে পরিনত হয়েছে। দীর্ঘ যানজটে গাড়ী আটকা পড়ে মানুষের মূল্যবান সময় নষ্ট হয় ও দুর্ভোগ পোহাতে হয়। ফলে নগরবাসীর দীর্ঘদিনে দাবী বাইপাস সড়ক নির্মাণের।
এমএসএম / এমএসএম
সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ টাকা আত্মসাৎ আত্মগোপনে পিতা পুএ
বিলাইছড়িতে বন্যা দুর্গতদের পাশে সেনা জোন
মনপুরায় ডিসির অনুমোদন ছাড়াই ইটভাটা, ভেঙে গেল ৪ হাজার মানুষের একমাত্র সেতু
দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে লুট: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিকদের মানববন্ধন
পটুয়াখালীতে জলাবদ্ধতায় নাকাল পৌর শহর, দ্রুত পদক্ষেপ চান বাসিন্দারা,
শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট প্রদান
মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি
এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা
শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি
বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ
আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম
নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
Link Copied