ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নিয়ামতপুরের বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান ও সদস্যদের বিদায়


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৩-২০২২ বিকাল ৬:৩২
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৮নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের বিদায়ী চেয়ারম্যান ও সদস্য-সদস্যাদের সংবর্ধনা, নবনির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।বুধবার বেলা ১১টায় বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে স্থায়ী মঞ্চে বিদায়ীদের সংবর্ধনা, নতুনদের দায়িত্ব গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে বিদায়ী চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ ফুল ও ক্রেষ্ট দিয়ে বরণ করে নেন নব নির্বাচিত চেয়ারম্যান ও বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মামুনুর রশীদ মামুন। একই পদ্ধতিতে  নব নির্বাচিত চেয়ারম্যান বিদায় জানান বিদায়ী চেয়ারম্যানকে।
বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি রঘুনন্দন প্রামানিক রঘুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মোবাইল ফোনের মাধ্যমে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। 
 
বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র প্রামানিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ সজল, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম রেজা রিপন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাদিরা বেগম, উপজেলা আওয়ামীলীগের সদস্য লতিফ হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাহাদুরপুর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানা, শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক হাবিবুর রহমানসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও কৃষকলীগের নেতৃবৃন্দ।
 
অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান, বিদায়ী ইউপি সদস্য, নবনির্বাচিত সকল সদস্যদেরকে সংবর্ধনা দেওয়া হয় এবং দায়িত্ব হস্তান্তর করা হয়।
প্রসঙ্গত, ৩ মার্চ বুধবার নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে ৮ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের এবং ৮ মার্চ মঙ্গলবার জেলা পরিষদের অডিটোরিয়ামে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর  উপজেলার ৮নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান