৪৪ গ্রাম ওজনের স্মার্টওয়াচে থাকছে ১০০ ওয়াচফেস
যতই দিন যাচ্ছে স্মার্ট অ্যাক্সেসরিজ প্রস্তুতকারী সংস্থা বোটের পণ্যের চাহিদা বেড়েই যাচ্ছে। এবার আরও একটি স্মার্টওয়াচ নিয়ে এলো সংস্থাটি। বোট ওয়েভ লাইট (boAt Wave Lite) স্মার্টওয়াচ। এতে রয়েছে ১০০টিরও বেশি ওয়াচফেস এবং একক চার্জে এটি সাতদিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে বলে দাবি করেছে সংস্থাটি।
বোট ওয়েভ লাইট স্মার্টওয়াচটি ১.৬৯ ইঞ্চি বর্গাক্ষেত্রকার ডিসপ্লের সঙ্গে আসছে। যার সর্বোচ্চ উজ্জ্বলতা ৫০০ নিট। এছাড়া এটি ৭০ শতাংশ আরজিবি কালার গ্যামুট সাপোর্ট করার সঙ্গে ১৬০ ডিগ্রি অ্যাঙ্গেল ভিউ অফার করবে।
এর ডিসপ্লের ধারে একটি রোটেড ক্রাউন বর্তমান। যার সাহায্যে ইউজাররা মেনু এবং নেভিগেশন চালনা করতে পারবেন। অথচ ঘড়িটির ওজন মাত্র ৪৪.৮ গ্রাম। আবার এই স্মার্টওয়াচটিতে থাকছে ১০০টিরও বেশি ওয়াচফেস।
এটি সাতদিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে বলে দাবি করেছে সংস্থাটি। বোট ওয়েভ লাইট স্মার্টওয়াচে কল করার জন্য নোটিফিকেশন সিঙ্ক এবং মোবাইলের সোশ্যাল অ্যাপগুলোকে অ্যাক্সেস করা যাবে। এমনকি ঘড়িটিতে বোট ওয়্যারেবল অ্যাপের মাধ্যমে মিউজিক ও ক্যামেরা কন্ট্রোল করা সম্ভব।
এতে রয়েছে হার্ট রেট মনিটর, SpO2 ব্লাড অক্সিজেন ট্র্যাকার এবং স্লিপ মনিটর। এতে রানিং সাইক্লিং, ফুটবল, ব্যাডমিন্টন বাস্কেটবল, স্কিপিং এবং সুইমিংয়ের মতো একাধিক স্পোর্টস মোড উপলব্ধ। এই ফিচারগুলো ছাড়াও স্মার্টওয়াচটি গুগল ফিট এবং অ্যাপেল হেলথ ইন্টিগ্রেশনের সঙ্গে এসেছে।
তবে এর দাম সম্পর্কে এখনো জানা যায় নি। ই-কমার্স সাইট অ্যামাজনের লিস্টিংয়ে ‘কামিং সুন’ ট্যাগ নামে এটিকে দেখা গেছে।
মৌমিতা / মৌমিতা
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা