তামিম-ডমিঙ্গোদের কাছে সেঞ্চুরিয়ান যেন ‘মিনি ঢাকা’
সেঞ্চুরিয়ান যেন দুই হাত পূর্ণ করে দিয়েছে বাংলাদেশ দলকে। সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে খেলা ৯ ওয়ানডের একটিতেও জয় পায়নি বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকায় খেলা মোট ১৪ ওয়ানডেতে জয় ছিল না টাইগারদের। সে খরা কাটে সেঞ্চুরিয়ানে। প্রথম ওয়ানডে ৩৮ রানের দাপুটে জয়ের পর তৃতীয় ওয়ানডে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জিতে সিরিজ জয় নিশ্চিত করে টাইগাররা। সেই সেঞ্চুরিয়ানকে ‘মিনি ঢাকা’ মনে হয়েছে অধিনায়ক তামিম ইকবালের কাছে।
বাইশ গজে লড়েছেন সাকিব-তামিমরা। গ্যালারিতে লড়েছেন সমর্থকরা। পুরো ম্যাচ জুড়ে বাংলাদেশ-বাংলাদেশ ধ্বনিতে গলা ফাটিয়েছেন তারা। সমর্থকদের দেখে মনে হয়েছে, দক্ষিণ আফ্রিকায়ও যেন স্বাগতিক বাংলাদেশ! খেলা চলছে ঢাকার মিরপুরে। এজন্য সমর্থকদের দলের দ্বাদশ ব্যক্তি মনে হয়েছে হেড কোচ রাসেল ডমিঙ্গোর। সিরিজ জয়ের ট্রফি নিয়ে হোটেলে ফেরার পথে সেই সমর্থকদের সঙ্গে তাল মিলিয়ে নাচতেও দেখা গেছে ডমিঙ্গোকে।
সিরিজ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে সমর্থকদের বিষয়ে তামিম বলেন, ‘সত্যি বলতে আমার মনে হয়েছে এটি মিনি ঢাকা। তারা অসাধারণ ছিল। রাসেল, আমাদের হেড কোচ যেমনটা বলে, তারাই আমাদের দলের দ্বাদশ ব্যক্তি। আমরা যেখানেই খেলি, জিতি অথবা হারি, তারা সবসময় থাকে আমাদের পাশে।’
দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদেরই হারিয়ে সিরিজ জয়, কাজটা সহজ ছিল না মোটেও। ওয়ানডে সিরিজ শেষে এবার ২ ম্যাচ টেস্ট সিরিজের লড়াই। সেদিকেই দিতে হচ্ছে মনোযোগ। তবে সেই সিরিজের আলোচনা এখনই করতে চান না তামিম। জানালেন, ঠিক কতটা চাপের মধ্যে ছিলেন ওয়ানডে দলের অধিনায়ক।
তামিম বলছিলেন, ‘আমাকে একটু বিশ্রাম দাও প্লিজ (হাসি)। আমি অনেক চাপের মধ্যে ছিলাম (হাসি)। আমি টেস্ট অধিনায়ক নই। তবে আমি নিশ্চিত আমরা টেস্টেও ভালো করতে চাই। আমরা নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারিয়েছি। তাই অবশ্যই এখানেও আমরা ভালো খেলতে চাই। এখন আমি একটু স্বস্তির নিশ্বাস নিতে পারবো। এই ম্যাচগুলো খুবই চাপের ছিল আমার জন্য।’
এমএসএম / এমএসএম
সিপিএলে পা রেখেই সফল মিরাজ, সাকিব–তামিমরা কী করেছেন?
যে কারণে বার্সার অধিনায়কত্ব পাননি রদ্রি
দেশব্যাপী বোলার হান্টের উদ্বোধন, নতুন প্রতিভার খোঁজে বিসিবি
১০০ মিলিয়নের ৩ ফরোয়ার্ড নিয়েও সুবিধা করতে পারছে না লিভারপুল
অভিষেকেই চমক, দেশে ফিরে নায়কোচিত সংবর্ধনা পেলেন রাজাউল্লাহ
ব্রুনোকে ধরে রাখতে নতুন চুক্তি নিয়ে প্রস্তুত ম্যানইউ
২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা
টেন্ডুলকারকে টপকে অনন্য মাইলফলকে ব্রেন্ডন টেলর
সাদজা ও ছক্কাঝড় : জিম্বাবুয়েতে মার্শের গড়ে ওঠার গল্প
সাফ চ্যাম্পিয়নশিপের সূচিপ্রকাশ, বাংলাদেশের খেলা কবে?
ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি
বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়