সাটুরিয়ায় ধানক্ষেতে মিলল ইউপি সদস্যের মৃতদেহ
মানিকগঞ্জের সাটুরিয়ায় ফরহাদ হোসেন (৫০) নামে এক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার বরাইদ ইউনিয়নের পাতিলাপাড়া এলাকার ধানক্ষেত থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। ফরহাদ হোসেন পাতিলাপাড়া এলাকার মৃত দারোগালীর ছেলে। তিনি স্থানীয় বরাইদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। এ ঘটনায় ওই ধানক্ষেত থেকে একটি মোবাইল ফোন উদ্বার করেছে পুলিশ।
এ তথ্য নিশ্চিত করে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম জানান, ফরহাদ হোসেন বুধবার বিকেলে বাড়ি থেকে বের হন এবং রাতে বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। এরপর আজ সকালে প্রতিবেশী মাহিন্দ্র মণ্ডলের বাড়ির পাশের ধানক্ষেতে তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে মৃতদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ বিষয়ে থানায় মামলা দায়ের হবে বলেও জানান তিনি।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied