ভোগান্তি ছাড়াই মিলছে টিসিবির পণ্য
কোনোরকম ভোগান্তি ও হয়রানি ছাড়াই মিলছে সরকারের দেয়া স্বল্পমূল্যে টিসিবির পণ্য তেল, চিনি, মসুর ডাল ও ছোলা। আসন্ন পবিত্র রমজান উপলক্ষে সরকারের দেয়া নিম্নআয়ের মানুষের জন্য স্বপ্লমূল্যে এসব পণ্য নিতে ভিড় করছেন উপকারভোগীরা।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ১০টায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ১ হাজার ৫৭৮ জন উপকারভোগীর মাঝে টিসিবির পণ্য বিতরণের উদ্বোধন করেন অত্র ইউপির চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী (পিন্টু)।
এর আগে গত রোববার (২০ মার্চ) উপজেলার কুসুম্বা ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণের মধ্যদিয়ে সমগ্র উপজেলায় টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সাংসদ আলহাজ অ্যাড. সামছুল আলম দুদু।
জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে ১৫ হাজার ২৫১টি পরিবারের মাঝে পর্যায়ক্রমে দুবার এসব পণ্য বিতরণ করা হবে। লিটারপ্রতি ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ৫৫ টাকা কেজি দরে ২ কেজি চিনি ও ৫০ টাকা কেজি দরে ২ কেজি করে ছোলা বিতরণ করা হবে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied