ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রাউজানে কৃষিজমি ভরাট করে ভবন নির্মাণ


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ২৪-৩-২০২২ দুপুর ১২:৩৬

চট্টগ্রামের রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নিদের্শনা অমান্য করে রাউজানের নোয়াপাড়ায় কৃষিজমি মাটি ভরাট করে পাকা ঘর নির্মাণ করা হচ্ছে। রাউজান উপজেলার ১৩নং নোয়াপাড়া ইউনিয়নের বদু মুন্সীপাড়া ব্রিজের পূর্ব পাশে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি বিপুল পরিমাণ কৃষিজমি মাটি ভরাট করে পাকা ভবন নির্মাণ করছে।

পাকা ভবন নির্মাণের কাজে নিয়োজিত শ্রমিকদের কাছে জানতে চাইলে তারা বলেন, কর্তার দীঘিরপাড় এলাকার বাসিন্ধা জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি কৃষিজমি ক্রয় করে বাড়ি করছেন।

এ ব্যাপারে নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মিয়াকে ফোন করে জানতে চাইলে তিনি জানান, কৃষিজমি ভরাটের বিষয়টি আমি অবগত নই।

এ ব্যাপারে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জেনায়েদ কবির সোহাগের কাছে জানতে চাইলে তিনি বলেন, কৃষিজমি ভরাট করে কোনো স্থাপনা করা যাবে না। নোয়াপাড়া এলাকায় কৃষিজমিতে মাটি ভরাট করে পাকা ভবন নির্মাণ করা বন্ধ করতে স্থানীয় চেয়ারম্যান বাবুল মিয়াকে নির্দেশ দেয়া হয়েছে।

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত