ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

নাঈমের টানা তিন ফিফটির পর সেঞ্চুরি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৩-২০২২ দুপুর ১:৩০

চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) নিজেদের প্রথম ৩ ম্যাচেই ফিফটির স্বাদ পান নাঈম ইসলাম। সেই ৩ ইনিংসেই আক্ষেপে পুড়ে ফিরেছেন নব্বইয়ের ঘরে আউট হয়ে। আজ (বৃহস্পতিবার) চতুর্থ ম্যাচ খেলতে নেমে সেঞ্চুরি তুলে নিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের ব্যাটসম্যান। বিকেসপিতে আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাজিক ফিগারের স্বাদ পান নাঈম।

প্রতিদিনই দায়িত্ব নিয়ে খেলে উইকেটে থিতু হচ্ছেন। সাবলীল ব্যাটিংয়ে ইনিংস বড় করছেন, ফিফটি করে এগোতে থাকেন কাঙ্ক্ষিত সেঞ্চুরির দিকে। কিন্তু নাঈমের ভাগ্য সহায় হচ্ছিল না। নব্বইয়ের ঘরে ভাগ্য দেবী যেন তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল বারবার। একবার-দুিবার নয়, টানা তিন বার নব্বইয়ের ঘরে ব্যর্থ। ফেরেন ৯১, ৯৫ আর ৯২ রান করে। 

বৃহস্পতিবার বিকেএসপির ৩ নাম্বার মাঠে মুখোমুখি হয় আবাহনী-রূপগঞ্জ। আরাফাত সানির করা  ইনিংসের ৪৩তম ওভারের প্রথম বলে লং অফে ঠেলে দিয়ে নাঈম পৌছে যান তিন অঙ্কে। ৯৯ বলে পাওয়া সেঞ্চুরির ইনিংসে চারের মার ছিল ১০টি ও ছয়ের মার ৩টি। এটি লিস্ট এ ক্যারিয়ারে তার ১১ নম্বর সেঞ্চুরি।

৪ চার ও ১ ছয়ে ফিফটি করছিলেন ৭১ বলে। বুঝাই যায় ধীরে ধীরে খেলেছেন। ফিফটির পরই শুরু করেন বিস্ফোরক ব্যাটিং। ৬ চার ও ২ ছয়ে মাত্র ২৮ বলে করেন পরের পঞ্চাশ রান! পরে ইনিংসের ৪৫তম ওভারে মোহাম্মদ সাইফউদ্দিনের বলে আউট হন ১২৪ রানে। ১০৯ বলের ইনিংসটি সাজান ১৪টি চার আর ৪টি ছয়ের মারে।

নাঈমের ১২৪ রানের অনবদ্য ইনিংসের সঙ্গে চিরাগ সুরির ৪৯ ও সাব্বির রহমানের ৩০ রানের কল্যাণে নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২৯৭ রানের পুঁজি পেয়েছে রূপগঞ্জ। আবাহনীয় হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন মোসাদ্দেক হসেন সৈকত। 

এমএসএম / এমএসএম

যে কারণে বার্সার অধিনায়কত্ব পাননি রদ্রি

দেশব্যাপী বোলার হান্টের উদ্বোধন, নতুন প্রতিভার খোঁজে বিসিবি

১০০ মিলিয়নের ৩ ফরোয়ার্ড নিয়েও সুবিধা করতে পারছে না লিভারপুল

অভিষেকেই চমক, দেশে ফিরে নায়কোচিত সংবর্ধনা পেলেন রাজাউল্লাহ

ব্রুনোকে ধরে রাখতে নতুন চুক্তি নিয়ে প্রস্তুত ম্যানইউ

২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা

টেন্ডুলকারকে টপকে অনন্য মাইলফলকে ব্রেন্ডন টেলর

সাদজা ও ছক্কাঝড় : জিম্বাবুয়েতে মার্শের গড়ে ওঠার গল্প

সাফ চ্যাম্পিয়নশিপের সূচিপ্রকাশ, বাংলাদেশের খেলা কবে?

ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি

বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়

ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম

চ্যাম্পিয়নস লিগে বার্সার শিরোপা সম্ভাবনা নিয়ে রদ্রির বাস্তববাদী মন্তব্য