ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

রাখাইন জনগোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দিলেন অধ্যক্ষ মো. মহিব্বুর রহমান মহিব এমপি


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ২১-৬-২০২১ দুপুর ৪:৩২

পটুয়াখালীর কলাপাড়ায় রাখাইন জনগোষ্ঠীর ৩০ শিক্ষার্থী পেয়েছে প্রধানমন্ত্রীর উপহারের বাইসাইকেল। সোমবার (২১ জুন) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ওইসব শিক্ষার্থীর হাতে বাইসাইকেল তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মহিব্বুর রহমান মহিব এমপি। 

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় পটুয়াখালীর কলাপাড়ায় রাখাইন ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, পটুয়াখালী-বরগুনা বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি নিউ নিউ খেইন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, ধুলাসর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল মাস্টার, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির। এছাড়া কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি এএম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন বিপুসহ রাখাইন জনগোষ্ঠীর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনূষ্ঠানে ১০০ জন রাখাইন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি, ৮০ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও ৩০ রাখাইন ছাত্রীকে স্কুলে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীর উপহারের বাইসাইকেল তুলে দেয়া হয়। এছাড়া কলাপাড়া রাখাইন জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী হিসেবে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় ম্যাচোখেন মৌকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সন্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।

এমএসএম / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত