ফুলছড়িতে মিষ্টি আলুর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
গাইবান্ধার ফুলছড়িতে কন্দাল ফসল মিষ্টি আলুর উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২০২১-২০২২ অর্থ বছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ফুলছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (২৪ মার্চ) উপজেলার উড়িয়া ইউনিয়নের রতনপুর গ্রামের কৃষক আব্দুস ছামাদের বাড়ীতে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিন্টু মিয়ার সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাইবান্ধার উপ-পরিচালক বেলাল উদ্দিন, নারুটো জাপান কোম্পানির ম্যানেজার মেজবাউল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, আব্দুল মোমেন, কৃষক আব্দুস ছামাদ প্রমুখ।
মাঠ দিবস অনুষ্ঠানে শতাধিক কৃষক কৃষানী উপস্থিত ছিলেন। এসময় উন্নত পদ্ধতিতে কোকেই জাতের মিষ্টি আলু চাষের কলাকৌশল বিষয়ে আলোচনা করা হয় এবং নতুন জাত সমূহের পরিচিতি প্রদান করা হয়। মিষ্টি আলুর ফলন অনেক বেশি ও খরচ অনেক কম হওয়ায় কৃষক কৃষাণীরা খুশি। ফলে আগামীতে এ এলাকায় মিষ্টি আলু চাষের পরিধি বাড়বে বলে মনে করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied