ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহে আন্তর্জাতিক কৃষিজ প্রযুক্তি প্রদর্শনীর কনফারেন্স অনুষ্ঠিত


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ২৪-৩-২০২২ বিকাল ৬:১৪

গ্রীন ইনোভেশন টেকনোলজি ফার্ম এর আয়োজনে এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর সার্বিক সহযোগিতায় "স্মার্ট কৃষিতেই সমৃদ্ধি বাংলাদেশের স্বপ্ন পূরণ" প্রতিপাদ্যকে সামনে নিয়ে ২৪ থেকে ২৬ মার্চ (২০২২) প্রতিদিন সকাল ৯ টা হতে রাত ৮টা পর্যন্ত নগরীর শিল্পাচার্য জয়নুল আবদিন উদ্যান সংলগ্ন উমেদ আলী খেলার মাঠে প্রযুক্তি প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত হচ্ছে। ভার্চুয়ালি উদ্বোধনী ভাষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী কৃষিবিদ ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি। তিনি উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে কৃষি যান্ত্রিকী করণের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ভাইস চেয়ারম্যান মেজর এ.বি.এ মেজবাহ উদ দৌলা (অবঃ) এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন বা.কৃ.বি কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের প্রফেসর ডঃ মোঃ জাহাঙ্গীর আলম, আলোচক হিসেবে বক্তব্য রাখেন বা.কৃ.বি এর কৃষি অর্থনীতি বিভাগের প্রফেসর ডঃ ইসমত আরা বেগম এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি'র ঢাকা এর অতিরিক্ত পরিচালক মোঃ হাবিবুর রহমান। মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ এর পরিচালক মোঃ খলিলুর রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ময়মনসিংহ এর মৎস্য বিজ্ঞান অনুষদ এর ডীন প্রফেসর ড.মোঃ আবুল মনসুর, ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ আবু হানিফ, অনুষ্ঠানের সঞ্চালনা করেন, সার্ক কৃষি কেন্দ্র ফার্মগেট ঢাকা এর সিনিয়র প্রোগ্রাম অফিসার ফাতেমা নাসরিন জাহান। অনুষ্ঠানের শেষে সভাপতি জিআইটিএফ এর চেয়ারম্যান কৃষিবিদ মোঃ আফজাল হোসেন ভূঁইয়া অতিথিবৃন্দের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

জাপান প্রবাসী হিন্দু নারীর সাথে প্রতারণা ও অর্থ আত্মসাৎ: বিচার চেয়ে সংবাদ সম্মেলন

রহমতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান তোফাজ্জল হোসেন খান

‘বুকে হাত দিয়ে বলুন, কোনো ইলিশ ধরব না’ : জেলেদের প্রতি মৎস্যমন্ত্রীর আহ্বান

ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা

টঙ্গী বাজারের উন্নয়নে ওলামা-মাশায়েখ ও ব্যবসায়ীদের সঙ্গে গাসিক প্রশাসকের মতবিনিময়, উদ্বোধন করলেন সড়ক

আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ও শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নির্ভুলতার ওপর গুরুত্বারোপ এমপি বাবরের

শালিখায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি,আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ২৪ জেলের কারাদন্ড

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি