ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ইবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত ২০


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৩-২০২২ দুপুর ১১:৩২

বাসে জিনিসপত্র রাখা নিয়ে কন্ডাক্টরের সাথে বাকবিতন্ডার জেরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখ পাড়া বাজারে এ ঘটনা ঘটে। এসময় স্থানীয় ও শিক্ষার্থীসহ প্রায় ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেয়া হয়।

শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যাম্পাসের উদ্দ্যেশে খুলনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী গড়াই বাসে উঠেন বিশ্ববিদ্যালয়ের চার জন শিক্ষার্থী। বাসে জিনিসপত্র রাখা নিয়ে কন্ডাক্টরের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এসময় কন্ডাক্টর তাদের হুমকি দেয় বলে অভিযোগ শিক্ষার্থীদের। বাসটি ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজাওে পৌঁছলে শিক্ষার্থীদের বাস থেকে জোর করে নামিয়ে দেয়া হয়। সেখানে শিক্ষার্থীরা উপস্থিত হয়ে কন্ডাক্টরকে ধাওয়া করলে দৌড়ে পাশের দোকানে ঢুকে পড়েন। তাকে দোকান থেকে বের করতে গেলে দোকানদারের সঙ্গে কথা কাটাকাটি হয় শিক্ষার্থীদের। এক পর্যায়ে ওই দোকানদার শিক্ষার্থীদের উপর হামলা করেন। এসময় দোকানী ও শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষেও সৃষ্টি হয়। একপর্যায়ে স্থাানীয়রা হকিস্টিক, লাঠি, চাপাতি নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করে। পরে মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়রা লোকজন জড়ো করতে শুরু করলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে চলে আসে। স্থানীয়দের অভিযোগ, বাসের কন্ডাক্টরকে ঠেকাতে গেলে শিক্ষার্থীরা আমাদের উপর চড়াও হয়। শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন ছিলো মাদকসেবী ও মানসিক ভারসাম্যহীন। তারা না বুঝেই অতর্কিতভাবে আমাদের উপর হামলা ও কয়েকটা দোকানে ভাঙচুর করে। 

ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শফিকুল ইসলাম, আমজাদ হোসেন এবং শাহাবুব আলম উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে রাত ১২টার দিকে স্থানীয়দের সঙ্গে আলোচনায় বসেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সদস্যরা। এসময় যাদের দোকানে ভাঙচুর হয় তাদের ক্ষতিপূরণের আশ্বাস দেয় প্রক্টরিয়াল বডি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, বিষয়টি নিয়ে আমরা রাতেই প্রাথমিকভাবে স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। ভিসি স্যারের নির্দেশনা মোতাবেক পুণরায় স্থানীয়দের সঙ্গে বসে আলোচনা করা হবে। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে আমরা চেষ্টা করবো।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?