ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

অস্ট্রেলিয়াকে চেপে ধরেছে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-৩-২০২২ দুপুর ১১:৩৯

লক্ষ্যটা খুব বড় নয়। কিন্তু বাংলাদেশের বোলিং শক্তিটা সবসময়ই ভালো। তাদের ওপর ভর করেই অস্ট্রেলিয়াকে চেপে ধরেছে বাংলাদেশ। জেতার পথটা যদিও এখনও অনেক দূরে। তবে বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দলকে ভালোই চাপে রেখেছে নিগার সুলতানা জ্যোতির দল।

নারী বিশ্বকাপের ম্যাচে ওয়েলিংটনে শুক্রবার টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। আগে ব্যাট করে স্কোরকার্ডে জমা করে ১৩৫ রান। জবাব দিতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬ রান তুলতেই তিন উইকেট হারিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া।

অজিদের ২২ রানে এলিসা হিলিকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন সালমা খাতুন। ২২ বলে ১৫ রান করে ডিপ স্কয়ারে দাঁড়িয়ে থাকা জাহানারা আলমের হাতে ক্যাচ দেন হিলি। তিন নম্বরে খেলতে নামা অধিনায়ককে শূন্য রানেই সাজঘরে ফেরান সালমা। ৮ বল খেলেও কোনো রান করতে পারেননি তিনি, হয়েছেন বোল্ড। 

২৩ বলে ৭ রান করা রিচেল হেইন্সকেও আউট করেন সালমা। তাকে ক্যাচ বানান ফারজানা হকের। পরে তানিলা ম্যাকগ্রাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন নাহিদা আক্তার। এরপরই অবশ্য জুটি গড়ে ফেলেন বেথ মনি ও অ্যাশলে গার্ডনার। 

এমএসএম / এমএসএম

যে কারণে বার্সার অধিনায়কত্ব পাননি রদ্রি

দেশব্যাপী বোলার হান্টের উদ্বোধন, নতুন প্রতিভার খোঁজে বিসিবি

১০০ মিলিয়নের ৩ ফরোয়ার্ড নিয়েও সুবিধা করতে পারছে না লিভারপুল

অভিষেকেই চমক, দেশে ফিরে নায়কোচিত সংবর্ধনা পেলেন রাজাউল্লাহ

ব্রুনোকে ধরে রাখতে নতুন চুক্তি নিয়ে প্রস্তুত ম্যানইউ

২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা

টেন্ডুলকারকে টপকে অনন্য মাইলফলকে ব্রেন্ডন টেলর

সাদজা ও ছক্কাঝড় : জিম্বাবুয়েতে মার্শের গড়ে ওঠার গল্প

সাফ চ্যাম্পিয়নশিপের সূচিপ্রকাশ, বাংলাদেশের খেলা কবে?

ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি

বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়

ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম

চ্যাম্পিয়নস লিগে বার্সার শিরোপা সম্ভাবনা নিয়ে রদ্রির বাস্তববাদী মন্তব্য