২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তির বৈধতা প্রশ্নে রুল
গুচ্ছ পদ্ধতিতে ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ২০১৬ সালে এসএসসি পাস করা শিক্ষার্থীদের বাদ দিয়ে প্রকাশ করা বিজ্ঞপ্তির বৈধতা প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (২১ জুন) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ সেশনের ভর্তি পরীক্ষার জন্য দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রথমে ৩ মার্চ একটি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়, ২০১৬ থেকে ২০১৮ সালের এসএসসি/সমমান এবং ২০১৯ ও ২০২০ সালের এইচএসসি/সমমান, ডিপ্লোমা-ইন কমার্স, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল, এ লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক আবেদন করতে পারবে।
এরপর ৩১ মার্চ আরেকটি বিজ্ঞপ্তি দেয়া হয়, সেখানে এসএসসির ক্ষেত্রে ‘২০১৬’ বাদ দিয়ে ২০১৭ সাল উল্লেখ করা হয়।
এ কারণে ৩১ মার্চের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে ২০১৬ সালে এসএসসিপাস করা আবির হাসানসহ ১২ জন শিক্ষার্থী হাইকোর্টে রিট দায়ের করেন।
রিটে শিক্ষা সচিব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়সহ ২৪ জনকে বিবাদী করা হয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক। তাকে সহযোগিতা করেন সাইফুল ইসলাম সোহেল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
পরে আইনজীবী ব্যারিস্টার অনিক আর হক বলেন, আদালত আমাদের আবেদনের শুনানি নিয়ে রুল জারি করেছেন।
এমএসএম / এমএসএম
জাতীয় স্মৃতিসৌধে শপথ নিলেন গণ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা
গণ বিশ্ববিদ্যালয়ে বিএমবি বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
পবিপ্রবির বিজয়-২৪ হলে র্যাগিং, হাসপাতালে নবীন শিক্ষার্থী
স্কুলছাত্রীকে অপহরণের দায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আটক ২
ছাত্রদল আমাদেরকে মেরে লাইমলাইটে আসতে চায়: শিবির সভাপতি সাদ্দাম
এক সপ্তাহ আগে মাদক সেবন, এবার মাহতাব টাওয়ারে পাবিপ্রবির দুই শিক্ষার্থীর মোবাইল চুরি
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার দাবি
দক্ষিণ এশিয়ায় শিশুমৃত্যু কমেছে, বেড়েছে প্রতিবন্ধী শিশুর সংখ্যা: গবেষণা
উচ্চশিক্ষায় বৃত্তি পেলেন গণ বিশ্ববিদ্যালয়ের ৭০ নারী শিক্ষার্থী
ডিআইইউতে ইউনিসেফের ‘পাসপোর্ট টু আর্নিং’ প্রকল্পের দিনব্যাপী ক্যারিয়ার সচেতনতা ক্যাম্পেইন
বাকৃবির ডিজিটাল সেবায় যুক্ত হলো তিন নতুন প্ল্যাটফর্ম
কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়