মোড়েলগঞ্জের ফেরিঘাট-বহরবুনিয়া সড়কের নির্মান কাজের উদ্বোধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌর সদরের বারইখালী ফেরিঘাট থেকে বহরবুনিয়া ইউনিয়ন সড়কের নির্মান কাজের উদ্ধোধন করা হযেছে। বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন এ সড়ক নির্মান কাজের উদ্বোধন করেন।
এ উপলক্ষে শুক্রবার সকালে ফেরিঘাট চত্বরে উদ্বোধনী সভার আয়োজন করা হয়েছে। বারইখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আউয়াল খান মহারাজ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো.আরিফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ।
সভা শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য ও আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাড.আমিরুল আলম মিলন বলেন, বর্তমান সরকারের উন্নয়নে এগিয়ে যাচ্ছে দেশ। যোগাযোগ ব্যবস্থা যত উন্নয়ন হবে, দেশ হবে তত উন্নয়ন। দক্ষিণাঞ্চলের মানুষের প্রাণের দাবি পদ্না সেতু আজ দৃশ্যমান। এ বছরেই খুলে যাবে পদ্মা সেতু। ফলে ব্যাপক উন্নয়ন হবে এ দক্ষিণাঞ্চলের মানুষের।
সভা শেষে প্রধান অতিথি অ্যাড.আমিরুল আলম মিলন ২২ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে ৩ শ’ ১২ মিটার সড়ক নির্মান কাজের ফলক উন্মোচন করেন। পর্যায়ক্রমে ১২ কিমি. পর্যন্ত এ সড়ক নির্মান হবে বলে এলজিআরডি দপ্তর জানায়।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত