ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মসিকের উদ্যোগে ৭ দিন ব্যাপী বইমেলার উদ্বোধন


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ২৫-৩-২০২২ দুপুর ৩:১৪
ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর উদ্যোগে সাতদিন ব্যাপী বইমেলা শুরু হয়েছে। শিল্পাচার্য জয়নুল উদ্যান বৈশাখী মঞ্চে  আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে আয়োজনের উদ্বোধন করেন স্বাধীনতা পদক পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রাবন্ধিক যতীন সরকার। উদ্বোধনকালে তিনি বলেন, বুুদ্ধিজীবী ও স্বচ্ছল ব্যক্তিদের লাইব্রেরী স্থাপন, বই মেলার আয়োজন ইত্যাদি বিষয়ে এগিয়ে আসতে হবে, যাতে নতুন প্রজন্মের পাঠাভ্যাস তৈরি হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহের বিভাগীয় কমিশনার  মোঃ শফিকুর রেজা বিশ্বাস বলেন, বই আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক ও বাহক। সুনাগরিক ও পরিশিলীত জাতি গঠন করতে বই  মেলার মত এমন আয়োজন নিয়ে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানের সভাপতি প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী জানান, মেয়র মোঃ ইকরামুল হক টিটুর উদ্যোগে এই বইমেলার আয়োজন করা হয়েছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশন শিক্ষা ও সাংস্কৃতিক চর্চা বৃদ্ধিতে বহুমুখী উদ্যোগ গ্রহণ করে থাকে। এ ধরণের উদ্যোগ অব্যহত রাখতে মসিক মেয়রের নির্দেশনা রয়েছে। এছাড়াও, প্রধান নির্বাহী কর্মকর্তা এ আয়োজন সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান,  সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর ও বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মোঃ আবুল বাশার, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন এবং পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আব্দুর রব মোশারফ।
এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের সচিব রাজীব সরকার। এছাড়া অনুষ্ঠান শেষে রাজীব সরকার রচিত রবীন্দ্রনাথ, সত্যজিৎ ও বিবিধ প্রসঙ্গ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। উল্লেখ্য, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োাজিত এ বইমেলায় ৩৭ টি স্টলে দেশের স্বনামধন্য প্রকাশনা সংস্থাসমূহ অংশগ্রহণ করেছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত